মানুষের দেহ গলে গেলে ভালোবাসা কোথায় পালায় ?
মানুষের মন মরে গেলে কঙ্কালের খাঁচায় কী থাকে হায় !
তবু মানুষ যে প্রাণ বলি দেয় প্রেম আর ভালোবাসায় __
আসলেই কি প্রেম আর ভালোবাসা বলে কিছু আছে ধরার ধূলায় ?
আমি যখন ঘুমে যাই__ভালোবাসাগুলো ঘুমে যায় ?
না সারারাত জেগে থাকে আমার শিয়রের উপর ?
আমি যদি প্রাণ ত্যাগ করে অসীম অনন্তে হারাই __
ভালোবাসা তখন করে কি দেহের উপর ভর ?
প্রাণের সাথে প্রেম মিশে থাকে__না দেহের সাথে মিশে থাকে ভালোবাসা ?
প্রাণ উঁবে গেলে, কিংবা দেহ পচে গলে গেলে,
তখন কোথায় থাকে প্রেম আর ভালোবাাসার বাসা ?
প্রিম আর ভালোবাাস তখন মিশে কি অথই নীলে ?
দেহ পচে গলে গেলে ভালোবাসা পচে গলে যায় ?
না প্রেম ভালোবাসা প্রাণের সাথে অনন্তে হারায় ?
১১.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


