আমি তোমাকে পাবার একমুঠো আকাঙ্ক্ষা নিয়ে ফাগুনের তৃতীয় দিনে
মন খারাপ করা আকাশের নিচে বসে আছি, আমের বউলে
ম ম করছে আমার আঙিনার চারিধার, ভিতরে আমি প্রেমের গনগনে
আগুনে কৃষ্ণচূড়ার মতোন লাল হয়েছি, ভালোবাসার বিহবলে।
আজ মনে হচ্ছে সত্যি ফাগুন এসেছে ধরায়, সত্যি উদাস মলয় মেলেছে পাখা __
সত্যি আমি কোনো নারীরে ভালোবেসে প্রাণ বলি দিয়েদিলাম শিক্ষালয়ের কাম্পাসে,
আজ সত্যি মনে হচ্ছে আমি শূন্য, একাকী, নিঃসঙ্গ, এই বেঁচে থাকা__
আমার একদম নিরর্থকতা__ অাজ কেনো যেন নুয়েছি বাতাসে, ঘাসে।
স্বর্গ সুধার চন্দন ঘ্রাণ সদ্য ফোটা পুস্পের মতোন রক্তের ধারাপ্রপাতে ঢালছে,
ভালোলাগার আর ভালোবাসা এক পুলকিত মিষ্টি আবেগ আমাকে বিমোহিত করছে,
কে যেন হৃদয় নিলয়ের নির্জনতায় বসে আমাকে ক্রমাগত দিচ্ছে__
এক মদির মধুর সুবাস, তারে পেতে আজ বসন্তে আমার মন যে নেচেছে।
আমি চুমোতে মেখেছি আনন্দ, ভালোবাসায় মেখেছি ফুলের সুবাস,
তোমার জন্য কাতর হয়ে বসে আছি, এসে করো প্রতীতি আমার প্রাণের প্রকাশ।
১৭.০২.২০১৪
[ভালোবাসায় মেখেছি ফুলের সুবাস,
শাফিক আফতাব //]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


