বসন্ত দিনে নির্জনে ধ্বনির ব্যঞ্জনায় চলছে বাক্যগঠন
তুমি যদি আসো, আজ আর নয় ভাষা অধ্যয়ন __
দুফোটা পুলকের মন্ত্রে তোমাকে দেবো আহমানতার ধান
তারপর আবেশের নদী ঘিরে আমার পবিত্র স্নান।
ভালোবাসাকে আজ বাসন্তি রঙে রাঙাবো
অফিসের সকল ফাইল বন্দি করবো ক্যাবিনেটে
আজ আর প্রাঞ্জল ভাষা নয়, শুধু মাতলামি __
আজ তোমাকে ভালোবাসা দেবো, দেরাজ ঘেঁটে।
আজ ভালোবাসাকে আমি বড় সুস্বাদু করেছি
আজ আমার কামনাকে আমি পবিত্র করেছি
আজ তাই তোমাকে দেবো অথই অগাধ প্রেম
বসন্তে নির্জনে আসো হে আমার অপরূপা মেম।
ভালোবাসায় দিয়েছি শুভ্র গোলাপজল
এই বসন্ত বিষণ্ন দিনে আসো, তোমাকে দেবো কোলাহল।
১৬.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


