বাতাসে ঢেলেছি সুবাস, ব্যাপণে
গহীনে তুলেছে রণন __
কে যেন আমারে করিছে রমণ
কে যেন আমাকে দেখিছে স্বপণ
কাহার নুপুরে ঝনন ঝনন।
ফাল্গুনে কে যেন এলো গো মনেতে
কে যেন দিলো গো মোহন রাতে
কে যেন আমারে ডাকিছে কুঞ্জে
ভ্রমর মাতাল আজ মদির গুঞ্জে
কে দিলো সুধা কে দিলো শারাব __
কারে যেন তুলে নেবো বিজন রাতে
ফাল্গুনে কে এলো গো আজ এই মনেতে।
কে যেন এলো গো দুয়ার খুলিয়া__
সাত জনমের কাহিনী ভুলিয়া !
১৬.০২.২০১৪
[ফাল্গুন বর্ষায __
শাফিক আফতাব //]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


