...অনিবার্য এক অনার্য আমি কী সব করি অকার্য কাজ,
ভালোবাসা দেবে না কেউ, কেমন নিষ্ঠুর এই দেশের সমাজ,
জাতি আর শ্রেণিদ্বন্দ্বে উৎসমূল আর তৃণমূলে চলছে দ্বন্দ্ব,
আমার জীবনে বাতাস বয় না মৃদমন্দ __
আর্যগণ কার্য করে আশ্চর্য আমি শুধু অনুধাবন করি,
আমার হাতে নাই এক পাই কড়ি
ফাগুন বেলা কাটে তাই অকার্যে, ভোজ্য নেই, পেটেপীড়া __
কথা দিয়ে রাখেনি তাই নন্দিনী নীরা ...
অনিবার্য নিয়তির কাছে এই অনার্য আজ নত করছে শীর,
জানে সে তার জীবনে আসবে না ভালোবাসা অপরূপা নারীর,
তার জীবনে সুখবর বলে কিছু কোনোদিন আসবেনা __
সে আজ নিঃস্ব, নিঃসঙ্গ, পথের ঝরাপাতাদের গহীন ব্যঞ্জনা ;
উৎসবের ঘটা হয় চারপাশে, তার শুধু মেনে নেওয়ার পালা,
তার তো মামা নেই, খালা নেই, এমনকি একটিও শালা ......
১৮.০২.২০১৪
একজন অনার্য যুবকের উক্তি //
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


