বয়স বেড়ে বেড়ে হাড়ের ওজন বাড়ে
ভালোবাসার ভেতর আসে হলুদাভ রঙ
কেউ কারো তখন মন না কাড়ে
মানুষ তখন আর সাজে না সঙ।
ক্রমে প্রেমের কাছে অানে স্বচ্ছ পবিত্রতা
কী সুন্দর মিহি ভাষায় ভাষণ ছুঁড়ে __
নামাজের আগেই তখন জায়নামাজ পাতা
পূণ্যগুলো সঞ্চয় করে জীবন কুঁড়ে কুঁড়ে।
অনেক দেখেছি আমি ভালো ভালো মানুষ
অবাধ হারাম আর খেয়েছে ঘুষ
বয়সের ভাঁড়ে যখন ভাগাড়ে যাবে __
তখন তার হয় ভাই একটুখানি হুঁশ।
সময়ের কাছে এসে মাথা ন্যুজ্য করে __
কত ভালো কথা বলে আহা অকাতরে....
১৮.০২.২০১৪
নিত্যতা //
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


