....শুয়েছি গভীর রাতে, বাঁকাচাঁদ ডুবে গেছে, ঝুরঝুরে আঁধারে কেমন নিস্তব্ধতা __
ক্লান্ত দেহের আবেশে ঘুমের ঘ্রাণগুলো নিয়ে গেলো মহাশূন্যের ওপারে __
হাতের মুঠো ভরে দিলো রঙিন বেলুনের অনুভব, এক অপরূপা সবিতা
আতিথেয়তায় নিয়ে গেলো জলসা ঘরে তার, সুধা দিলো হৃদয়ের গভীরে,
গান শোনালো, দিলো মদির মধুর এক পুলকিত সুবাস, আম তার কোলে মাথা __
রেখে দেখতে থাকলাম প্রকৃতির অপরূপ রূপ, সে নিজেই জ্বালিয়ে দিলো কামনা ধূপ
পৃথিবীর সীমানা ছিঁড়ে কোন এক কারুপল্লীতে আমরা গেলাম, সেখানে শুধু আনন্দ
আর ভালোলাগার শীর শীরে পবন, সেখানে প্রাচীন প্রত্নময় এক পুলকিত কূপ
হাওয়ার পাখনায় রঙিন বেলুনের নেশায় আমার কবিতা আর গান পেলো প্রগাঢ় ছন্দ।
নগ্ননারী ভালোবাসার জলে ধুয়ে খইরঙা প্রভাতের মতোন হলো ফুটফুটে
চোখের গোলকে স্নিগ্ধ কামনার জল চিকচিক করছে যেন ঘাসের শাখার শিশির
হৃদয়ে সে আমারে আজ একগাছি অনুভব দিলো, আমার পত্রপুটে __
শুধু তারই ব্যঞ্জনা, শুধু তারি বিচরণ, আমি আজ রাতে পেলাম স্বর্গনারীর শরীর।
হঠাৎ ঘটাশ শব্দে হাতের মুঠো থেকে রঙিন বেলুন উড়ে গেলো অনন্তে
পুলকের ছিটেফোটা লেগে থাকলো মুখে, আহা ! কী মিথ্যে স্বপন দেখলাম এই বসন্তে......
১৮.০২.২০১৪
পরা পৃথিবীর বৃত্তে //
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


