...ভালোবাসাগুলো লবনজলে মিশে গেছে__আগুনে পুড়ে ভস্ম হয়েছে শ্মশানের মাঠে,
কিংবা সূর্যলোকে জলীয় বাষ্প হয়ে উড়ে গেছে আকাশে, কিংবা ফুলের সুঘ্রাণের মতোন
অাপনাই ফুরিয়ে গেছে বৃত্তির শরীরের থেকে। যে তুমি ছিলে অমূল্য রতন,
তোমাকে আপনাই ভুলে গেছি, আজ আপনাই কেমন হয়ে গেছি তামাটে।
একদিন ভালোবাসা ছিলো, প্রথম বর্ষার প্লাবন ছিলে তুমি, আবেগের আস্বাদ
পেয়ে ফুটে উঠতো প্রবাল ভাষা, কচি ঘাসের মতোন বড় মিহি ছিলো প্রভাতের রোদ,
অামার জন্য তোমার পৃথিবীপ্লাবিত কত ভালোবাসা ছিলো, ছিলো কত দরদ,
কত নিবিড়তা অার মদির মধুর অনুভবে রাত্রিময় করতে ভালোবাসার আবাদ।
আজ ভালোবাসাগুলোর বয়স বেড়েছে, প্রায়ই কফকাশি লেগে থাকে,
লেগে থাকে অভাব অনটন, ব্যথায় টন টন করতে থাকে ভালোবাসার মন,
আজ তোমার ভাবনাগুলো কেমন হয়ে গেছে বিবর্ণ, পাংশুটে আর ফিকে
আগের মতোন তোমার ভালোবাসার প্রবাল স্পর্শ নেই, আহা ! কেমন পতন !
পাঁজরের খুঁটিতে ভর করে কোনোমতে বেঁচে থাকি, ভালোবাসারা তাই করছে প্রস্থান,
ভালোবাসায় আজ আগের সেই মদির মধুর অনুভব নেই আর গুণগত মান.......
১৮.০২.২০১৪
ভালোবাসার গুণগত মান নেই //
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


