লাল পিঁপড়ের মতোন খুটেঁ খাই চিনির বোঁটা
সরবত ভেবে পান করছি প্রেমের শারাব
আজ এই বিষণ্ন সন্ধ্যা লাগছে কেনো এত মিঠা
ভালোবাসারা আজ অভিজাত হোটেলের কাবাব।
তোমার চোখের চাওয়ায় ঝুরঝুর ঝরছে আনন্দগুলো
দেহের খোসা হতে খসে পড়ছে বিন্দু বিন্দু পুলক
বিনা কারণে আজ কেনো নড়ছে তার নাকের নোলক
আজ কেনো আমি এত মন ভুলো।
দৃষ্টির বৃষ্টিতে সৃষ্টি হলো যেন আমার প্রিয়তমা
সাতনরীর হার হলো আজ অনুপমা
এই বসন্তে তারে নিয়ে আজ ভ্রমি অনন্তে
কত সুখ সুধা, কত গান কবিতা হৃদয়ের প্রান্তে।
দেহের গভীর থেকে আনন্দের ভুরভুরি ওঠে এই ফাল্গুনে
তুমি পাশে আছো তবু পুড়ে যাই গনগনে আগুনে।
১৯.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


