একজোড়া পুলকের সোনালী ফল রেশমী কাপড়ে রেখেছো ঢেকে __
ভিতরে আনন্দগুলো ঘুরপাক খায় __
উষ্ণতাগুলো অলক্ষ্যে মিশে যায়, ভোরের কুয়াসায় ;
আত্মা ভরে যায় আবার তার সুঘ্রাণগুলো হাতের মুঠোয় মেখে।
কত বার নাক ডুবে দিয়েছি সুঘ্রাণের গহীন জলে,
নিশ্বাস টেনে সবটুকু আবেশে নিতে চেয়েছি তার স্বাদ,
স্পর্শে ঘ্রাণে আমি নিজেই হয়েছি কতবার মখমলে __
শিশিরস্নাত ভালোবাসায় কতবার আমি হয়েছি অথই অগাধ।
লতাগুল্মের জলদামে কতবার তুমি ঝিনুক হয়ে ফুটেছিলে,
আমি কতবার সুক্তির আশায় তোমার গহীন ডুবেছি,
তোমাকে কতবার কত করে নিরীক্ষা করেছি ভালোবাসার ছলে __
সুক্তি আরও গহীনে যায়, সারারাত শুধু মিছে ভালোবাসাবাসি।
সুনিয়ন্ত্রিত হ্যালমেট পরে আমি গহীনে যাই পুলকের সন্ধানে __
সারাদেহে ভালোবাসা মাখি, ঋদ্ধ হই, তবু বুঝি না ভালোবাসার মানে।
২২.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


