ভালোবেসে কাতর হই। জীবনানন্দের পাখির বাসার মতোন খুঁজি
নীড়। তবু কোথাও নেই স্বচ্ছ সুন্দর আলোকের ভীড়
শূন্যে তুব ভালোবাসার জন্য কার যেন খোঁপায় মুখ গুঁজি
আহা পুরুষের মতোন আজ আধুনিক নারীর শরীর।
ভালোবেসে আমি দিতে চাই শিশিরের ছোঁয়া, গোলাপ ঘ্রাণে ধুইয়ে দিতে
চাই তাকে। সে তবু ভালোবাসে কৃত্রিম সুবাসের শিশি
আমি সেই প্রয়সীরে কত করে বুঝাই দিবানিশি __
তবু সে অবিকল পুরুষ হয়, রমণীয়তা ছুঁড়ে মারে আধুনিকতার প্রপাতে।
ভালোবেসে কাতর হয়ে খুঁজি রমণীর অনাঘ্রাত স্তন
ভালোবেসে কাতর হয়ে খুঁজি রমণীর পবিত্র বিছানা
ভালোবেসে আমি উজাড় করে দিতে চাই সবটুকু মন
আমার বোধে চেতনায়, তবু নারীর হরহামেশা হয়ে বেদম বেগানা।
ভালোবেসে তবু ফোটাতে চাই ভালোবাসার ফুল
নারী, প্রেম, আনন্দ আর রমণের জন্য জীবনটাই হলো ভুল।
২৪.০২.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


