রাত্রির গভীর সফেদ বিছনায় হামাগুড়ি দেয় একজোড়া হলুদ কমলা,
সুন্দরের স্পর্শে ঘ্রাণে মেধাবী ছাত্রের মতোন ভালোবাসা চায় কর্তৃকারকের,
ভালোবাসার জলে ধুয়ে বড় পবিত্র হতে চায় আজকের
রাত্রিঘিরে। আজ সে ভাঙতে চায় সকল বাধা বিপত্তি , সিন্ধুকের তালা।
অনুশাসনে সে আজ প্রশমন করতে চায় না মন।
সে অন্তগর্ত সুন্দরের টানে রাত্রির যামে বুকের খামে দিতে চায় ভালোবাসা।
আজ সে সকল চাওয়া পাওয়া পরিপূর্ণ করতে চায় প্রতিটি অনুক্ষণ __
জীবনের সকল সঞ্চয় দিয়ে সে আজ খেলবে পাশা।
কমলার ভেতরে থাকে ঠাস বুননের পুলকের কোয়া
কোয়াগুলি চায় স্পর্শের পুরাণ, আমি ভালোবাসার জলে ধোয়া
হাতে এক আবহমান আদিম গানের ব্যঞ্জনায তারে মুখর করে তুলি,
আমি অমনি সফেদ বিছনায় কোলে আসে আন্তর্জাতিক ভাষার সুমধুর বুলি।
রাত্রি গড়ায, হলুদ হলুদ কমলায় টববগে করে ওঠে পৃথিবীর পুরনো বনানীর গান
আজ কার যেন আহবানে পাশার বাগিচায় গিয়ে হেরে অাসি অধ্যাপকের মান-সম্মান।
২৬.০২.২০১৪
হলুদ হলুদ কমলায় টববগে করে ওঠে পৃথিবীর পুরনো বনানীর গান//
শাফিক আফতাব//

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


