অপেক্ষার শব্দরা আর প্রতীক্ষায় প্রহর গোনে না।
ক্লান্ত শ্রান্ত শ্রমিকের মতোন রাত্রির কোলে মাথা এলিয়ে ঘুমে যায়।
না পাবার কোন খেদ নেই।
অনিবার্য মৃত্যুর কাছে মানুষ যেমন অসহায়
নদীর কল্লোলে জলেরা যেমন বন্দি
জীবন যেমন হোচট খায় ভালোবাসায়
আমিও বুঝেছি আজ জীবনের ফন্দি।
গরম খবরে আর উত্তেজনা নেই।
শোক সংবাদেও চোখের হিমগুলো গলেনা
গোয়েন্দা ঘটনাতেও শিহরণ আসেনা
সময় কাটে নির্জন ঘরেই।
পাবার আকাঙ্ক্ষা নেই
না পাবার দুঃখ নেই
অথর্ব মানুষের মতোন নিথর পড়ে থাকি চেতনাহীন।
১২.০৩.২০১৪
নদীর কল্লোলে জলেরা যেমন বন্দি//
শাফিক আফতাব //

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


