একদা প্র্রসিদ্ধ ছিলো আমার সুনাম
দেশদেশান্তরে ছড়াতো বাতাসের সাথে
এখন আমার কত উপনাম
এখন কত উপদ্রব আমার দুধেভাতে।
মানুষকে ভালোবেসে পাই ঘৃণার জল
মানুষকে কাছে ডেকে পাই গুপ্তচরবৃত্তি
ফুলে ফুলে উড়েনা আর কোনো পরিমল
কথার শব্দগুচ্ছে নেই কোনো আসত্তি।
মানুষের কাছে আমি এখন চোখের কাটা
মানুষের সাথে এখন শত্রুভাবাপন্ন খেলা
মানুষের সাথে তবু মিলেমিশে থাকি
মানুষের কাছ থেকে যদিও পাই অবহেলো।
মানুষের মতোন জীব পৃথিবীতে নেই
জটিল জীব এক, কুকাজ করেই।
১৩.০৩.২০১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


