
ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, ও মোর রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ । তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানী তাকিদ। তোর সোনা-দানা বালাখানা সব রাহে লিল্লাহ, দে জাকাত মুর্দা মুসলিমের আজ ভাঙ্গাইতে নিঁদ। তুই পড়বি ঈদের নামাজ রে মন; সেই সে ঈদগাহে, যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ।।
প্রতি বছরের ন্যায় এইবারেও প্রতিটি মুসলমানের দ্বারে দ্বারে পবিত্র মাহে রমজান শেষে এলো পবিত্র ঈদুল ফিতর। যারা এই পবিত্র মাহে-রমজানের প্রতিটি রোজা খুব ধর্য্যর সহিত রাখতে পেরেছেন এবং সকল প্রকার গুণাহ থেকে বিরত থেকে পালন করতে পেরেছেন, এবং যারা বিভিন্ন সমস্যা থাকার কারণে তা পুরোপুরি পালন করতে পারেন নি, তাদের সকলকে 'রুপম হাছান' এর পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা।
আর যারা বিভিন্ন কারণে কিংবা কোনো শারীরিক কারণে একেবারেই রাখতে পারেন নি, তাদের এখন থেকে প্রতিজ্ঞা করতে হবে যেনো আগামী রমজান (যদি আল্লাহ তায়লা রহমত দান করেন) থেকে কোনো রোজা ছেড়ে দেবো না। আল্লাহ জাল্লেহ শানুহ তাঁর পরম করুণায় আমাদেরকে যেনো মাফ করে দেন। আমিন।
সবাইকে আবারো 'রুপম হাছান' এর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে জানাই ঈদ মোবারক।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

