সাম্প্রতিক ছড়াঃ অনু কাব্য
২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
(১) কি সাধের দ্বন্দ্বঃ

রাস্তাটা যার সে কইলো
আগের মতো থাকবে আইন,
গাড়িটা যার হুমকিতে কয়
চলবেনা কার; কর রে লাইন।
(২) কাজল মাখা মুখঃ

পেটের দায়ে জনতা সব
কাজের খোঁজে রাস্তাতে যায়,
রাগব বোয়াল সামনে আছে
কালি দিয়ে মুখটা রাঙায়।
(৩) জরুরী লেনের দুখঃ

জরুরী লেন হইছে নাকি
ছাত্রদের ঐ আন্দোলনে,
আজকে দেখি কাজল মাখা
পোড়া তেলের আবরনে।
(৪) শিক্ষাগুরুর দীক্ষা

শিক্ষাগুরুর দীক্ষা পেয়ে
শিক্ষিত তার ছাত্ররা সব,
মারবে মানুষ গাড়ির চাপায়
মানবে না সে আইন লকাপ!
(৫) বিয়ের সাজেঃ

বাঁধা কেন দিচ্ছো তুমি
সাঁজায় তোমায় বিয়ের সাজে,
সাঁজটা নিয়া স্কুলে যাও
মন বসবে ঘরের কাজে।
(৬) কাকুর উন্নয়নঃ

কাকু আমার পায়না ভ্যালু
পত্রিকাতে তাই,
উন্নয়নের লোভ দেখিয়ে
আসবে ক্ষমতায়।
(৭) কাকু শান্তি দিবেঃ

কাকু আমার বলে গেলো
আসলে পরে ক্ষমতায়,
জনগণকে শান্তি দিবে
আগের মতো মমতায়।
(৮) আমাদের ভাঙা হারিকেনঃ

জলে কুমির ডাঙ্গায় বাঘ
আসিলো মাঘ পৌষ কাটিয়া,
যে দিক যাবো মানুষ পাবো
ঘুরছে ভাঙা বাত্তি নিয়া।
..............................
ছবি: প্রথম আলো ও কালের কন্ঠ
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?
এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো...
...বাকিটুকু পড়ুন
আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!
আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥
আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯
"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।
“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২

উৎসর্গঃ
ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না...
...বাকিটুকু পড়ুন