somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চালকবিহীন গাড়ির লাইসেন্স পেল গুগল

০৯ ই মে, ২০১২ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্টারনেট সার্চ জায়ান্ট গুগল ক্রমশ অন্যদিকে মনোযোগী হতে শুরু করেছে৷ মহাকাশ গবেষণা থেকে শুরু করে ডিজিটাল চশমা – ক্রমশ একটু যেন ভিন্নভাবে পরিচিত হচ্ছে গুগল৷ এবার তাদের উদ্ভাবন চালকবিহীন গাড়ি৷
চালকবিহীন গাড়ি! ঠিক তাই, এই গাড়ি চালানোর জন্য আলাদা করে কোন চালকের প্রয়োজন হবে না বরং গাড়ি চলবে নিজেই৷ রাস্তায় অন্য গাড়িকে পাশ কাটিয়ে এগিয়ে যাবে নিশ্চিন্তে৷ এমনকি কোন রাস্তায় কোন জটিলতা দেখা দিলে আপনা থেকেই বেছে নেবে নিজের সুবিধাজনক জায়গা৷ গুগল ইতিমধ্যে তৈরি করে ফেলেছে এই প্রযুক্তি৷ সেটা গাড়িতে জুড়ে চলছে বিস্তর পরীক্ষানিরীক্ষা৷ আর এবার, আবার আরো একধাপ এগিয়ে গেল সংস্থাটি৷ কারণ সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্য কর্তৃপক্ষ গুগলকে এই গাড়ির লাইসেন্স দিয়েছে বলে জানা গেছে৷
লাইসেন্স পাওয়ার পর গুগল প্রথম যে চালকবিহীন গাড়িটি রাস্তায় নামাচ্ছে, সেটি টোয়োটা কোম্পানির৷ প্রিয়াস মডেলের গাড়িতে চালকবিহীন প্রযুক্তি যোগ করছে গুগল৷ আরো অনেক গাড়ি কোম্পানি অবশ্য নেভাদায় চালকবিহীন গাড়ির লাইসেন্স পেতে আবেদন জানিয়েছে৷

প্রশ্ন আসতে পারে, কিভাবে চলবে এই গাড়ি? চালকবিহীন গাড়িতে রয়েছে ভিডিও ক্যামেরা, রাডার সেন্সর এবং লেজার রেঞ্জ ফাইন্ডার৷ এসব ব্যবহার করে রাস্তায় থাকা অন্যান্য গাড়ি এবং বস্তুর অবস্থান সনাক্ত করবে চালকবিহীন গাড়িটি৷ গুগলের ইঞ্জিনিয়াররা ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার রাস্তায় এই গাড়ি পরীক্ষা করেছে৷ তখন অবশ্য গাড়ির মধ্যে একজন অভিজ্ঞ চালক ছিলেন৷ বাড়তি সতর্কতা হিসেবে তাঁকে রাখা হয়েছিল৷ বিশেষ করে যদি গুগল সফটওয়্যার কোন কারণে কাজ না করে, তাহলে যাতে চালক গাড়ির নিয়ন্ত্রণ নিতে পারেন৷ বলাবাহুল্য, পরীক্ষামূলক এই চালনায় কোন ধরনের বড় জটিলতা ধরা পড়েনি৷
গুগল'এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার সেবাস্টিয়ান থ্রুন এই বিষয়ে বিবিসি'কে বলেন, কোন ধরনের দুর্ঘটনা ছাড়াই চালকবিহীন গাড়িটি এক লাখ চল্লিশ হাজার মাইল পাড়ি দিয়েছে৷ এই চলার পথে শুধুমাত্র একবার ট্রাফিক সিগন্যালে পেছন থেকে একটি গাড়ি ধাক্কা দিয়েছিল চালকবিহীন গাড়িটিকে৷
নেভাদা'র মোটর ভেহিক্যালস বিভাগের পরিচালক ব্রুস ব্রেসলো মনে করেন, চালকবিহীন গাড়ি হচ্ছে ভবিষ্যতের গাড়ি৷ রাস্তায় চালকবিহীন গাড়ি চলাচলের অনুমতি প্রদান করতে গত মার্চ মাসে আইন পরিবর্তন করে নেভাদা৷ ভবিষ্যতে সাধারণ মানুষকে এই গাড়ি ব্যবহারের অনুমতি প্রদান করতে পারে সে রাজ্য৷
গুগল'এর এই গাড়ির লাইসেন্স প্লেট লাল রংয়ের৷ এর কারণ হচ্ছে গাড়িটিকে যেন আলাদাভাবে সনাক্ত করা যায়৷ এবং গাড়ির নাম্বারও একটু ভিন্ন ‘ইনফিনিটি সাইন'সহ ০০১৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×