জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার দ্বিতীয় দিনে গত পরশু আরো ৪৬ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। গতকাল ছিল সাধারণ ধারায় বাংলা দ্বিতীয়পত্র এবং মাদরাসায় আরবি প্রথমপত্রের পরীক্ষা।
গত দুই দিনের পরীক্ষায় এক লাখ ১৪ হাজার ৪৯৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল বলে মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়। পরীক্ষার প্রথম দিন সব বোর্ডে ৬৮ হাজার ১৫৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বলার অপেক্ষা রাখেনা, জুনিয়র স্তরেই এত বিপুল পরীক্ষার্থীর অনুপস্থিতি গভীর শঙ্কার বিষয়। কারণ এ শিক্ষার্থীরা আর কখনও মাধ্যমিক স্তরই অতিক্রম করার সুযোগ পাবেনা। বলাবাহুল্য, বর্তমান জেএসসি ও জেডিসি পরীক্ষা পদ্ধতি দেশে শিক্ষা বিস্তারে বড় বাধা। উদাহরণত উল্লেখ করতে হয়, ২০০৯ সালে দেশে প্রথমবারের মতো পঞ্চম শ্রেণী শেষে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়। সেই পরীক্ষায় ১৯ লাখ ৭৯ হাজার ৮৯৫ শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার ফলাফলে দেখা যায়, ১৬ লাখ ২০ হাজার ৫৪ শিক্ষার্থী উত্তীর্ণ হয়। ওই পরীক্ষার সময়ই চার লাখ ২৬ হাজার ৩২০ শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।
উল্লেখ্য, শিক্ষার্থীদের ঝরে পড়ার হার বেশি থাকে দুর্গম এবং হাওরাঞ্চলে। বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে শিক্ষাবর্ষ অনুযায়ী বিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষা শুরু হয়। কিন্তু ওই সময়ই হাওরাঞ্চলে বোরো ধান রোপণের কাজ শুরু হয়। ফলে ওই এলাকার যেসব শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া-আসা করত, তারা ওই সময় ধান রোপণের কাজে যোগ দেয়। এ কারণেও অনেকে পরীক্ষা দেয় না। এমনকি বিদ্যালয়েও আসে না। এ ছাড়া দেশের কিছু কিছু এলাকা রয়েছে, যেখানে বিদ্যালয়ের অবস্থান শিক্ষার্থীদের বাড়ি থেকে অনেক দূরে। এসব এলাকায় শরৎ ও হেমন্তকালে নৌকাও চলে না, আবার হেঁটেও যাওয়া যায় না। ফলে শিক্ষার্থীরা এই চার মাস স্কুলে যাওয়া-আসা বন্ধ করে দেয়। এছাড়া অনেক সময় অনেক দুর্ঘটনার বা পারিবারিক সমস্যার কারণেও অনেকে পরীক্ষায় উপস্থিত হয়না। এখন জেএসসি ও জেডিসি সিস্টেম হওয়ায় তাদের পক্ষে পরবর্তী লেখাপড়া চালিয়ে যাওয়া অসম্ভব হয়। অথচ পূর্বে যখন এ পদ্ধতি ছিলনা তখন স্কুল কর্তৃপক্ষের অধীনে তারা পরবর্তী ক্লাসে উন্নীত হতে পারতো। কিন্তু এখন সে সুযোগ বন্ধ। সঙ্গতকারণেই বলতে হয় বর্তমান পরীক্ষা পদ্ধতি বাংলাদেশের প্রেক্ষাপটে প্রশ্নবিদ্ধ।
কারণ প্রতিবছর বিদ্যালয়গামী শিক্ষার্থীদের একাংশ ঝরে পড়ছে, এটি দেশ ও জাতির জন্য বড় ক্ষতি। ঝরে পড়াদের অনেকেই জীবনের তাগিদে ঝুঁকিপূর্ণ কাজে লিপ্ত হয়। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে টেকসই ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং তার যথাযথ বাস্তবায়ন প্রয়োজন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবারে জেএসসি ও জুনিয়র দাখিল মাদ্রাসা সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় ৪৭ হাজার শিক্ষার্থী বেড়েছে বলে যে হিসাব দিয়েছে, তা সঠিক নয়। এই সময়ে বিদ্যালয়বয়সী ছেলেমেয়ের সংখ্যা বেড়েছে আরও অনেক বেশি। বিদ্যালয়ে ঝরে পড়ার হার কমায় শিক্ষা বিভাগের কর্তাব্যক্তিরা আত্মতৃপ্তি লাভ করলেও আমরা আশ্বস্ত হতে পারছি না। ছয় থেকে ১১ বছর বয়সী প্রতিটি শিশুর বিদ্যালয়ে ভর্তির পাশাপাশি তাদের পাঠক্রম শেষ করার বিষয়টি নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সরকার পিছিয়ে পড়া এলাকায় উপবৃত্তি, পাইলট স্কিমের আওতায় দুপুরে শিক্ষার্থীদের নাশতা পরিবেশনের যে কর্মসূচি নিয়েছে, তা কিছুটা আশাব্যঞ্জক। কিন্তু সেই সঙ্গে বিদ্যালয়ে পাঠদানের বিষয়টিও নিবিড় তদারকির আওতায় আনতে হবে। গরিব অভিভাবকদের আর্থিক প্রণোদনা দিতে হবে, যাতে তারা সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে উৎসাহিত হন। বিদ্যালয়ে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা শূন্যে নিয়ে আসতে হবে। অনুৎপাদনশীল খাতে সরকারের অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষায় বরাদ্দ বাড়ালে দেশ অনেক বেশি লাভবান হবে।
মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত দেশে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসার মত মৌলিক চাহিদার বন্দোবস্ত না হয় ততক্ষণ পর্যন্ত কেবলমাত্র শিক্ষাঙ্গনে মৌলিক পরিবর্তন বাঞ্ছিত নয়।
প্রসঙ্গত আমরা মনে করি প্রচলিত সমাপনী পরীক্ষা পদ্ধতি অবশ্যই ত্রুটি যুক্ত এবং এদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সঙ্গত নয়। প্রধানত যেসব পরীক্ষার্থী ফেল করে তাদের অনেকেই সমস্যাপীড়িত ও অর্থনৈতিক দৈন্যতাযুক্ত জীবন-যাপন করে। তাদের পক্ষে এ ঝরার নামে পুরো শিক্ষা জীবন থেকেই ঝরে যেতে হয়।
অপরদিকে রেজিস্ট্রেশন, গ্রেডিং এসব সিস্টেমও পঞ্চম শ্রেণীর কোমলমতিদের জন্য প্রযোজ্য নয়। এসব কিছুর পেছনে দেশের শিক্ষা নিয়ে ষড়যন্ত্র চলছে কিনা তা খতিয়ে দেখা দরকার এবং সঠিক ও সহজ শিক্ষা ব্যবস্থা প্রণয়ন দরকার।
জেএসসি ও জেডিসিতে ঝরে পড়ার ক্রমবর্ধমান দীর্ঘ তালিকা গোটা পরীক্ষা পদ্ধতিকে প্রশ্নবিদ্ধ করেছে এ পদ্ধতিতে শিক্ষাবিস্তার না হয়ে শিক্ষা সঙ্কুচিত হচ্ছে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!
পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।