পাঠাইতো,
প্রায় প্রতিদিনই তোমাকে!
কেনো পাওনা তুমি চিঠি?
মেঘের খামে ভরে, জলছাপা অক্ষর,
নিজে হাতে লিখেছি আমি!
পৃষ্টার পর পৃষ্টা,
আবার কখনো একটি বাক্য-
'ভালো আছোতো'।

চিঠি পাবে,
তোমাকে লেখা আমার হাজারো চিঠি,
একটু সময় করে বৃষ্টিতে ভিজে দেখো,
ওরা তোমার অধর স্পর্শ্ব করবে,
জলসিড়ি খেলবে তোমার আঁখি পল্লবে,
আছড়ে পড়বে তোমার রাঙা পায়,
ক্ষমা চাইবে,
তোমাকে আজো ভুলতে পারিনি বলে।
চিঠিগুলো অবাক হবে হয়তো,
কাজল লেপটে থাকা তোমার চোখে তাকিয়ে,
সেকি! তোমারতো কাঁদার কথা নয়!
কান পেতো,
ওরা তোমায় পড়ে শোনাবে, চিঠি।
এক পাতা, দু পাতা
আবার কখনো একটি বাক্য -
'ভালো থেকো'।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

