৭মার্চের রেসকোর্স দেখিনি, ৮ফেব্রুয়ারীতে শাহবাগ দেখেছি!
আজ বুঝলাম 'জনসমুদ্র' কাকে বলে!
সব পথ আজ যেন শাহবাগে এসে মিশেছে!
দুধের বাচ্চা কোলে নিয়ে এসেছেন মা, এসেছেন অন্ধ বৃদ্ধ, প্রেমিক যুগল রেষ্টুরেন্ট ছেড়ে আজ রাজপথে, চোখে মুখে স্বপ্ন নিয়ে হাজির স্কুলের বাচ্চারা, পুরো সপ্তাহ অফিসে গাধার খাটনি খাটা হতাশাগ্রস্ত যুবকও আজ আশা নিয়ে রাজপথে!
কে নেই?
স্লোগানে স্লোগানে প্রকম্পিত পুরো শাহবাগ এলাকা, মনে হচ্ছে ঐতিহাসিক কাহিনী নির্ভর কোন মুভির দৃশ্যে ঢুকে পড়েছি, বাস্তবে নেই!!
একেই কী বিপ্লব বলে?
শাহবাগ হোক সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির মঞ্চ, শাহবাগ হোক সকল দুর্নীতিবাজ আর দেশদ্রোহীদের বধ্যভূমি, শাহবাগে যাত্রা শুরু হোক নতুন বাংলাদেশের!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


