"অবিশ্বাস যার বিশ্বাস, মৃত্যুর পরেও তার স্বীকৃতি নেই! হায়রে 'থাবা বাবা'!!" শিরোনামে দেওয়া আমার সর্বশেষ পোস্ট টি সরিয়ে ফেলেছে সামহোয়ার ইন ব্লগ মডারেশন প্যানেল!
জেনারেল করা হয়েছে আমাকে!! কেড়ে নেওয়া হয়েছে মন্তব্য করার অধিকার।
এমনকি প্রথম পাতাতেও যেতে দেওয়া হচ্ছেনা আমার পোস্ট!
কেন??? কেন??? জবাব চাই!
এই পোস্টের কোন অংশ মিথ্যা?
নাস্তিক দের বিশ্বাসের দৃঢ়তা নিয়ে প্রশ্ন তোলাই কি আমার অপরাধ???
তাহলে যারা দিনের পর দিন ধর্ম বিশ্বাস নিয়ে আপত্তিকর পোস্ট দেয়, তাদের পোস্ট সরানো হয়না কেন?
কি এমন পুণ্য করেছে তারা? কেন এই একচোখা নীতি??
জবাব চাই।
দশ মিনিট খুঁজলেই এই ব্লগেই অনেক পোষ্ট পাওয়া যাবে যেখানে ধর্ম ও নবী-রাসুল কে ভয়ানক নোংরা ভাষায় আক্রমন করা হয়েছে, যেখানে রয়েছে ডজন ডজন 'থাবা বাবা' তাদের ভয়াবহ ধর্ম বিদ্বেষ নিয়ে।
কই তাদের তো কিছু বলা হয়না?
যত সমস্যা কী তাহলে ধর্ম বিশ্বাসে?
জবাব চাই।
সবার বিশ্বাসকেই কেন এক পাল্লায় মাপা হবেনা?
কেউ ব্লগে ধর্ম কে আক্রমণ করে বহাল তবিয়তে থাকবে, আর কেউ প্রোটেষ্ট করতে গিয়ে ব্যান খাবে, এই ডাবল ষ্টান্ডার্ড কেন?
জবাব চাই!
এই জবাব চাইবার অপরাধে কি আমাকে ব্যান করা হবে???
জবাব চাই। দিতে হবে।
পাঠক'রাই বিচার করুন সেই পোস্টের কোন অংশ মিথ্যা/আপত্তিকর।
*****
"অবিশ্বাস যার বিশ্বাস, মৃত্যুর পরেও তার স্বীকৃতি নেই! হায়রে 'থাবা বাবা'!!"
একজন মানুষ যিনি সারাজীবন ঈশ্বরের অস্তিত্বহীনতায় বিশ্বাস করেছেন, মৃত্যুর পর তার উপর ঈশ্বরকে চাপিয়ে দেওয়া কী তার বিশ্বাসকে অমর্যাদা করা নয়?
তার জানাজা পড়তে হবে কেন?
তাকে তার বিশ্বাস অনুযায়ী সমাহিত করতে বাধা কোথায়?
ব্লগার 'রাজীব ওরফে থাবা বাবা'র জানাজায় অর্ধ লক্ষাধিক লোক হয়েছে।
তাকে শহীদ বলে দাবি করা হচ্ছে।
যে মানুষ সারা জীবন ধর্ম অবিশ্বাস করলো, ধর্ম নিয়ে উপহাস করলো,
মৃত্যুর পরে তার ধর্মীয় রীতিতে সৎকার কে আমি ওই ব্যক্তির প্রতি চরম উপহাস, অপমান হিসেবেই দেখি।
হায়রে থাবা বাবা!!
কোথায় আজ বিখ্যাত নাস্তিকেরা? কোথায় তার নাস্তিক সাথীরা?
কেউ তো নিষেধ করলোনা জানাজা পড়তে!
কেউ তো বললোনা ধর্মে ওর বিশ্বাস নেই!!
এই তাহলে নাস্তিক দের বিশ্বাসের দৃঢ়তা?
খুব জানতে ইচ্ছে হচ্ছে।
**এবার হয়তো আমাকে ব্যান করা হবে। করুক!
সত্য বলতে পরোয়া করিনা, করবোও না ইনশাল্লাহ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


