আজকাল টিভিতে চুলে পাক ধরা সব বুদ্ধিবিক্রেতা দের দেশ নিয়ে বুলি কপচানো দেখলে মুখের মধ্যে ভয়াবহ হারে ছ্যাপ জমা হয়!
এই আজাইরা প্রজন্মের সকল ব্যর্থতার দায়ভার স্বাধীনতার ৪২বছর পরে এসে আমাদের তরুণ প্রজন্মকেও বহন করতে হচ্ছে।
আজ আমাদের রাস্তায় থাকার কথা ছিলোনা, আজ আমাদের ক্লাসে থাকার কথা ছিলো।
এখন আমাদের শিক্ষা-গবেষণায় বিশ্বের সাথে পাল্লা দিয়ে দৌড়ানোর কথা ছিলো।
অথচ এতো বছর পরেও আমাদের রাস্তায় নামতে হচ্ছে দেশ-স্বাধীনতার জন্য!
এর দায়ভার চুলে পাকধরা এই বাতিল প্রজন্ম কে নিতেই হবে, সরে যেতে হবে তাদের সমস্ত ব্যর্থতা নিয়ে।
রাজপথে যখন নেমেছি আমাদের ভালো আমরাই বুঝবো, আমরাই ঠিক করবো দেশ কোনপথে যাবে।
আপনাদের ধন্যবাদ। এবার আসুন!
ক্ষ্যামা দেন আমাদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


