এ শহরে মধ্যরাত্রি ছাইচাপা গনগনে আগুনের মতো
ভ্যাপসা গরমে প্রেয়সীর শরীরের আরাধ্য উষ্ণতা
খুন্তির গরম ছ্যাঁকের মতো ঠেকে
ফুটপাতে দোপেয়ে প্রাণীগুলো কুকুরকুণ্ডলী পাকায়
ট্রাফিকের লাথি খেয়ে মানুষ হবার অপেক্ষায়
এপাশ ওপাশ করা মধ্যবিত্তের বিছানায় অবহেলে ফুল কাটে জোছনা
তার সুখ ধোঁয়া হয়ে ওড়ে মৈথুনে ক্লান্ত কর্পোরেট যুবকের শেষ সিগারেটে
ফেসবুকে দেশ উদ্ধার করা তরুণ ঝিমিয়ে পড়ে ল্যাম্পপোস্টের মতোই
চারকোনা চ্যাটঘরে আঁতিপাঁতি করে ভালবাসা খোঁজে
সস্তা সেন্ট মেখে রুপকথা নামে অচিন গলিতে
চার চাকা ভর করে রাজার কুমার চকিতে দাঁড়ায়
মোড়ের জটলায় অস্ফুটে কাঁদে বেওয়ারিশ নেড়ি
কোথাও স্বপ্ন নেই!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


