নিহত গার্মেন্টস কর্মীদের নাম মিডিয়ায় আসে, তবে দায়ী গার্মেন্টস মালিক দের নাম কোনদিন আসেনা। তারা সিস্টেম করে ফেলেন!!
হে মিডিয়া মালিকগণ, ওরা কত টাকা দেয় আপনাদের মুখ বন্ধ রাখার জন্য, সংখ্যাটা বলেন, আমরা তার ডাবল দিবো, কেবল দয়াকরে ওই খুনিদের নামগুলো প্রকাশ করুন। কুকুর গুলোর ছবি প্রথম পাতায় ছাপান, যেন আমরা অন্তত থু থু দিতে পারি।
একটাবার ওদের পায়ের নিচে দলিতমথিত করে বুকের জ্বালাটা উপশম করতে পারি।
ওদের পোলারা দামি গাড়ি নিয়ে রাস্তায় বের হলে যেন লোকে বলতে পারে ঐটা খুনির পোলা, ওদের কন্যারা শপিং এ গেলে যেন লোকে বলতে পারে ওর বাপ খুনি।
কতো টাকা লাগবো? কতো?
উল্লেখ্য, ৪টি গার্মেন্টস এর ৬হাজার কর্মী এবং শপিং মলের কয়েকশত দোকান কর্মী নিয়ে আজ সকাল সোয়া আটটা নাগাদ ধ্বসে পড়েছে সাভারের বহুতল রানা প্লাজা।
প্রত্যক্ষদর্শীদের দাবি এখন পর্যন্ত ১২০টিরও বেশী লাশ উদ্ধার করা হয়েছে। আহত উদ্ধার হয়েছেন ১০০০এর উপরে। তাদের সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়েছে। সেনাবাহিনীর তত্বাবধানে চলছে উদ্ধারকাজ।
লাশের প্রকৃত সংখ্যা গোপন করা হতে পারে বলে আশংকা করছেন নিখোঁজ দের আত্নীয় স্বজনরা।
হাজার হাজার উত্সুক জনতা আশেপাশে অবস্থান নিয়েছে। আহাজারি করছে নিখোঁজ দের আত্নীয় স্বজনরা।
পুলিশ-র্যাব ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক রা উপস্থিত জনতা কে সামলাতে হিমসিম খাচ্ছে।
যে কোন মুহুর্তেই অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে।
*মন্তব্য ১: অন্য দেশের কথা জানিনা, বাংলাদেশের ঈশ্বর হচ্ছে গার্মেন্টস মালিকরা।
*মন্তব্য ২: এদেশে একটা কুত্তার জীবনেরও দাম আছে, তবে গার্মেন্টস কর্মীর জীবনের দাম নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


