ফেরা
২৯ শে জুন, ২০১৩ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পৃথিবীর সবচেয়ে সুন্দর কৃষ্ণচূড়া ফোটে আমাদের ছোট্ট শহরে, বারেক মোড়ের রহস্যময় গাছটায়।
পৃথিবীর সবচেয়ে ভাল চা বানায় নারু কাকা, আবিদ কম্পিউটারের ঠিক সামনেই তার টং।
পৃথিবীর সুন্দরতম জোছনা হয় জর্জ হাইস্কুলের মাঠে।
চন্দনা নামের রূপকথার এক নদী এই শহরের বুক ছুঁয়ে বয়ে যায়।
বিশ্বের প্রথম রেলষ্টেশন টাও আমাদের শহরের কোনে!
এ শহরে পাঁচ টাকায় পাওয়া যায় কুলফি মালাই নামের অমৃত!
পৃথিবীর সেরা মা তার এক আসমান মমতা নিয়ে এ শহরেই বাস করেন।
গ্রহের সবচেয়ে রূপবতী তরুণীটি এ শহরে ছায়া হয়ে থাকে, তার রিনিঝিনি হাসি বৃষ্টি নামায়!
প্রিয় হোমটাউনে!
আহা! কতদিন পর!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন