সাড়ে তিন বছরের রিলেশন ভেঙে গেলো মুহূর্তের হঠকারিতায়।
অসম্ভব মন খারাপ।
গত কয়েক বছরের প্রায় প্রতিটা মুহূর্তের সঙ্গী, হাজারো আনন্দ-বেদনার সাক্ষী, একসঙ্গে পাড়ি দিয়েছি কয়েক হাজার মাইল পথ, কত কথা, কত ব্যথা, কত অভিজ্ঞতার সাথী আমাকে ছেড়ে গেলো ক্ষণিকের ভুলে।
বুঝতেই পারিনি এতটা মায়ায় জড়িয়ে গেছি!
কয়েকশো অতি প্রিয় ছবি, জমানো মেসেজ, শখানেক গুরুত্বপূর্ণ ড্রাফট, হাজার খানেক কন্টাক্ট নাম্বার, মার্ক করে রাখা ডেট, ভিডিও-অডিও ক্লিপস সহ আমার প্রিয় ফোনটা সকল সম্পর্কের মায়াজাল ছিন্ন করে চিরতরে ডেড হয়ে গিয়েছে!
আর কখনোই সুরের রিনিঝিনি তুলে হাসি-কান্নার লহর তুলবেনা!
আর কখনোই ত্বরিত বাংলায় স্ট্যাটাস আপডেট করবেনা।
মেনে নিতে বড় কষ্ট হচ্ছে!
প্রিয় মুঠোফোন,
ক্ষমা করে দিও।
ভুলে যেও রাগের মাথায় মারা আছাড় টার কথা।
আমার প্রিয় মুঠোফোন,
মহাশূন্যে ভালো থেকো,
অস্তিত্বহীনতায় ভালো থেকো।
অনেক অনেক মিস করবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


