somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পঞ্চম প্রজাপতির রূপকথা

০১ লা ডিসেম্বর, ২০১৪ রাত ১১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন শতাব্দী এক বিংশের,
আমাদের তীর্থ ছিলো এই একটা মাত্র শহর,
আমাদের স্বপ্নের শহর,
তারপর.........
তারপর কেটেছে দীর্ঘ অনেক দিন,
অনেক রাত,
অনেক পথ,
গতি তবু হয়নি কখনো শ্লথ।

একদা দুজন অভিযাত্রীক ছিলো,
চোখ ভর্তি স্বপ্ন,
হৃদয় জড়ানো আবেগ।

একদা দুটি স্বপ্নালু চোখ কালো পানির যন্ত্রযানে করে গন্তব্যের উদ্দেশ্যে ছোটে,
গন্তব্য হবে গাবতলী,
বাদামতলী থেকে যাত্রা করবে দুটি বেজোড় সংখ্যা,
দুটি উদ্দাম মনোরথ,
দ্বাবিংশ ক্ষণের ছোট্ট রাস্তার জন্যে বিশাল নৌ যাত্রা পথ।

যাত্রা তখন সবে হবে শুরু,
পানিতে ঢেউ ওঠে,
কালো পানির চপলতা অচিরাৎ,
যুগলের ছিলো একে অন্যের হাতের সাথে হাত।

গোটানো আস্তিন,
গন্তব্য তখন ভীষণ অচিন,
চোখেতে চোখ পড়ে হয়েছে অঙ্গার,
বালিকার তখন ছিলো একছত্র স্বৈরাচার।

বাক্য ব্যয়ে তখন অতিসার আতিশয্য,
স্বপ্নের সাথে স্বপ্নের তখন সঙ্গম অতীন্দ্রিয়।

অত্যল্প বাক্য ব্যয়ে বিমুগ্ধ বালিকা,
কচুরিপানার সাথে হঠাৎ ভেসে ওঠে টগর,
মৃত মাছের আসর,
বক কিংবা, সারস, কিংবা ,
একঝাক কবুতর।

মাঝ নদীতে ফেনা ওঠা পানি,
দূরেতে এক ঝাঁক কাক,
ভ্রমণে তখন হযরতপুর ,
নিয়েছে নতুন বাক।

হিজলের বন খুঁজে খুঁজে তারা হয়েছে ভীষণ ক্লান্ত,
কলাগাছে তার পাড় ভেসেছে,
আদি হতে শেষ প্রান্ত।

গানের পরে গান এসেছে,
ভাবনায় ভবিষ্যৎ,
চেতনারা তখন দিয়েছে নাড়া,
যেতে হবে আরো পথ।

অগভীর ঐ কালো পানিতে,
জীবন বিষাক্ত কাদাময়,
অদূরে দেখেছি দৃশ্য স্নানের,
অতলান্ত বিষ্ময়।

বয়োবৃদ্ধ যুগলের ছিলো হাত,
একে অপরের পিঠে,
শেষ বয়সের প্রণয়ের স্বাদ,
তাতে যদি কিছু মিটে।

স্রোতের পরে স্রোত ভেসেছে,
এসেছে পানকৌরি,
কৃষ্ণ পক্ষের চাঁদহীন রাতে ,
এক ঠোঙা ঝাল মুড়ি।

যাত্রা যখন শেষের পথে,
করে সকল আতিশয্য,
কালচে পানির রঙ বদলেছে,
সবুজ হতে সবুজতর।

একালের এই রমরমা ,
কেএফসি ,বিএফসি ব্যাবসা,
হাতির ঝিল কিংবা তখন,
ভরসা আশুলিয়া।

বসুন্ধরার আটতলা তখন গল্পে ভীষণ মত্ত,
তাদের ঠোটে চিকেন কিংবা,
সসেজের আধিপত্য!

কালো হোক পানি অতল অগভীর,
হোক সে নদী বুড়ি গঙ্গা,
অবহেলিত ঘাট আছে তার,
উপক্রমমাণ অতুলনীয়া।

সাধ আছে যার সাধ্য নেই,
ভাবনায় হোক উম্নেষ,
বুড়িগঙ্গায় ডুবে গিয়েছে,
এই শহরের সব ক্লেষ।

ঘাট থেকে ঐ দূর সুদূরে,
বিক্রেতা এক বৃদ্ধ,
এই নদী নাকি এই শহরের,
প্রাচীন উপকণ্ঠ!

সৌভাগ্যবানের জগৎ তখন,
আবদ্ধ হাতের মুঠোয়,
বেজোড় সংখ্যক পঞ্চম প্রজাপতি,
রূপকথা রচিয়া যায়।

১ ডিসেম্বর,
রাত ৮:০০ টা।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মোন্মাদদের কল্পিত বাস্তবতা এবং "দি ম্যাট্রিক্স" এর নীল বড়ি

লিখেছেন শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭


বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।

ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

প্রাইভেট টেলিফোন কম্পানি হলে কেমন হতো?

লিখেছেন নাহল তরকারি, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×