somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রসংগ বুয়েট: যখন মনে হয় কেউ আমারে মাইরালা

২৮ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



১.

সময়টা ২০০৭ সালের শেষ দিকে। বুয়েট ভর্তি পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে।"টিকে গেছি" এই আনন্দে তখন উড়ছি আকাশে।

একদিনের ঘটনা।

বন্ধুদের সাথে আড্ডা মেরে বাসায় ফিরছি।লিফটে সাথে উঠলেন পাশের বাসার আন্টি।

-কি অবস্থা বাবা?
-এইতো আন্টি ভাল।
-তুমি এইবার ইন্টার দিয়েছ না?
-জ্বি।
-তা এখন কি করবা?
- এইতো আন্টি বুয়েটে চান্স পেয়েছি। সামনের মাসে ক্লাস শুরু হবে।
- বুয়েটে? বাহ বাহ, খুব ভাল। শুনে খুশি হলাম।

আন্টির প্রশংসা শুনে আমি তখন রীতিমত আকাশ ফুড়ে মহাকাশে চলে গেছি।

আন্টিদের ফ্লোর চলে এল।আন্টি লিফট থেকে নামলেন। হঠাত পিছন ফিরে আমার দিকে তাকিয়ে বল্লেন, তা বাবা, বুয়েটটা কোথায় যেন? চট্টগ্রামে?

:/ :/ :/


২.

ফোর টু'র শেষ পরীক্ষাটা সেদিন দিয়ে দিয়েছি।বুয়েট লাইফের শেষ পরীক্ষা।আর কেবল থিসিস প্রেজেন্টেশনটাই বাকি।পোলাপান সবাই মিলে ঠিক করল আজ রাতে কেউ হলে ফিরব না। সবাই মিলে বাইরে ঘুরব সারারাত।

যেই বলা, সেই কাজ। সবাই মিলে হাটতে হাটতে চলে গেলাম সোহরাওয়ার্দী উদ্যান।

হঠাত বন্ধু আজহার বল্ল, আচ্ছা, আর কারকার এভাবে সাররাত বাইরে ঘোরার অভিজ্ঞতা আছে?

বুয়েট লাইফে সারারাত জেগে ছিলাম কিংবা বাইরে ঘোরাঘুরি করে রাত দুইটা তিনটার সময় হলে ফেরার অভিজ্ঞতা আছে, তবে সারারাত কখনো বাইরে কাটাইনি।তাই চুপ করে রইলাম।

অনেকেরই দেখলাম এই অভিজ্ঞতা আছে। একজন একজন করে রাতের বেলা ঘটে যাওয়া মজার ঘটনাগুলো বলতে লাগল।

এল বন্ধু আজহারের পালা।

একদিন আমি আর দুইজন বন্ধু মিলে টিএসসিতে বসে আছে। রাত বাজে আড়াইটা বা তিনটা।

বোধহয় কোন বুধবার রাত ছিল। আড্ডা চলছে সমানে।

হঠাত ডিউটিতে থাকা পুলিস আমাদের দিকে এগিয়ে এল।

- আপনারা কারা? লোকটা জানতে চাইল।
- ছাত্র। আমরা বল্লাম।
-কোথায় পড়েন?
-বুয়েটে।
-তাহলে এখানে কি করেন? বাসায় গিয়ে পড়াশোনা করেন।

:/ :/ :/

৩.

পাস করার কয়েকদিন পরের ঘটনা।

একটা কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে ফিরছি। আমাদের সবাইকে খুব হাস্যকর টাইপের প্রশ্ন করা হয়েছে। তাই নিয়ে হাসাহাসি করছিলাম।

হঠাত একজন বল্ল আচ্ছা, বুয়েট নিয়ে তোদের কি এমন কোন অভিজ্ঞতা আছে, যখন মনে হয়েছে পিলিজ লাগে, সামুয়ান খিল মি।

আমাদের সবারই এমন অভিজ্ঞতা আছে। একে একে সবাই সেয়ার করতে লাগলাম।

এল অনিকের পালা।

একদিন রিকশা করে যাচ্ছিলাম টিউশানিতে। আটকা পড়লাম নীলক্ষেতের মোড়ে জ্যামে। রকশাচালককে বল্লাম,মামা, বামে টার্ন নাও।

রিক্সাওয়ালা বামে টার্ন নিতেই কর্তব্যরত ট্রাফিক সার্জন এগিয়ে এলেন।

- এই, এদিকে রিকশা যাওয়া মানা।
-স্টুডেন্ট। আমি জবাব দিলাম।
-কোথায় পড়েন? সে জানতে চাইল।
-বুয়েটে।
- সরি মামা, প্রাইভেটের পোলাপান এদিক দিকে যেতে পারবে না।শুধু ঢাকা ভার্সিটি পারবে। নির্বিকার চিত্তে তার জবাব।

:/ :/ :/

===============================================


বুয়েট নিয়ে আরো কিছু মজার ঘটনাঃ

বুয়েট: যখন মনে হয় কেউ আমারে মাইরালা
বুয়েটের এক স্মার্ট শিক্ষক ও তার পিছনে আমার ঘুরার গল্প
পৈশাচিক প্রতিশোধ
বুয়েটের Kung fu Panda
একটি আঠারো প্লাস মুড়ি খাওয়ার গল্প

সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:২৩
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রুশদেশের চিরায়ত শিশুসাহিত্য

লিখেছেন জ্যোতির্ময় ধর, ১৮ ই মে, ২০২৬ রাত ৩:১৭


ঊনবিংশ শতাব্দীর মহান লেখক চেখভ , তুর্গেনেভ , দস্তয়েভ্‌স্কি , তলস্তয়ের নাম বিশ্ববাসীর কাছে সুপরিচিত। এই লেখকেরা - রাশিয়ার জাতীয় গৌরব । ঊনবিংশ শতাব্দীর রুশ লেখকদের মধ্যে এমন... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের স্পষ্ট বার্তা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই মে, ২০২৬ সকাল ৭:১৭



কারিনা ইস্যুতে যা ঘটেছে, তা শুধু একটি পরিবারের আত্মপক্ষ সমর্থন না- এটা জনমতের একটি স্পষ্ট প্রতিফলন। যদি শুধুমাত্র আওয়ামী লীগের পক্ষ থেকেই হেটস্পিচ আসতো, তাহলে কারিনার মা জানাজার পর... ...বাকিটুকু পড়ুন

রক্তের দাগে ধুয়ে যাওয়া আভিজাত্য: কারিনা কায়সারের বিদায় এবং আমাদের কিছু নির্মম শিক্ষা

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১৮ ই মে, ২০২৬ বিকাল ৩:৩৯



​বাঙালি সংস্কৃতির চিরায়ত নিয়মে মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ সব বৈরিতা ভুলে যায়। জানাজার খাটিয়া সামনে রেখে স্বজনরা কেবল ক্ষমা চান, চিরবিদায়ের প্রার্থনা করেন। কিন্তু গতকাল আমরা এক অভূতপূর্ব ও হাহাকারে... ...বাকিটুকু পড়ুন

ড. ইউনুস শুধুমাত্র বাই বর্ন বাংলাদেশী!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:১০


আমেরিকার সাথে চুক্তির কথাটি আসলেই ইউনুসের উপদেষ্টাসহ তার লোকজন বলে বিএনপি ও জামাতের সাথে আলোচনা করেই চুক্তিটি হয়েছে!
বিএনপি ও জামায়েতের সাথে আলোচনা করলেই কি এই চুক্তি সঠিক হয়ে যায়?

আপনাদের বিএনপি-... ...বাকিটুকু পড়ুন

নিজেকে জানুন, নিজেকে গড়ুন

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ১৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৭

"নিজেকে জানুন, নিজেকে গড়ুন — নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র।"
সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান, কিন্তু কেউ বুঝতে না চায় — তাহলে... ...বাকিটুকু পড়ুন

×