somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি আঠারো প্লাস মুড়ি খাওয়ার গল্প

০৫ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সময়টা সম্ভবত ২০০৯ এর শেষ কিংবা ২০১০ এর শুরুর দিককার ঘটনা।

এর আগে ইন্টারনেট সংযোগ আমার ছিল না।প্রয়োজন হলে সিনিয়র রুমমেটের পিসিতে বসতাম। যে সময়টার কথা বলছি তখন বারেক ভাই মাত্র পাস করে রুম ছেড়েছেন। সাথে চলে গেছে তার কম্পীউটার, তার ইন্টারনেট সংযোগ আর আমার ফ্রী ব্রাউজিং :(

ততদিনে অবস্থা এমন নেট ছাড়া আমার চলেই না। তাই নিজের পকেটের পয়সা খরচ করে অবশেষে ইন্টারনেট সংযোগ নিয়ে নিলাম।

তখনও ওয়াইম্যাক্স কিংবা ওয়াইফাইয়ের যুগ আসেনি।হাতে হাতে ল্যাপটপ কিংবা স্মার্টফোনও তখন দেখা যেত না। ইন্টারনেট ব্যবহারের জন্য একটি ডেস্কটপ আর ব্রডব্যান্ডই ছিল ভরসা।

বুয়েটের ব্রডব্যান্ড প্রোভাইডার ছিল ব্রেকনেট। তাদের মূল সুবিধা ছিল বিশাল LAN(Local Area Networking) কানেকশান। ব্রেকনেটের গ্রাহকদের কম্পিউটারগুলো ল্যানের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত থাকত।কোন কম্পিউটার থেকে একটি ফাইল শেয়ার করা হলে তা ওই নেটওয়ার্কে যুক্ত অন্য যেকোন কম্পিউটার থেকে একসেস করা যেত।

বুয়েট লাইফে এক আশীর্বাদ ছিল এই ল্যান। একদা মানুষ পেন্ড্রাইভ দিয়ে ফাইল শেয়ার করত। ল্যান যুগের আগমনে পেন্ড্রাইভের প্রয়োজন ফুরিয়েছিল।কোন ফাইলের দরকার হলেই বন্ধুকে বলি ল্যানে শেয়ার দে, ল্যান থেকে নামায় নিব। হোক সেটা একাডেমিক কিছু অথবা মুভি কিংবা গান। এমনকি নিজের বিছানা থেকে উঠে রুমমেটের পিসি থেকেও কিছু নিতাম না। বলতাম ল্যানে শেয়ার দাও।

তাই বলা বাহুল্য, ল্যানে পোলাপান কেবল একাডেমিক জিনিসপাতি বা মুভি-গান নয়, আরো অনেক কিছুই শেয়ারে দিত ;)

একদিন।
ক্লাস শেষে মাত্র রুমে এসছি।শরীরটা বিছানায় ছেড়ে দিয়েই অন করলাম কম্পিউটার, ঢুকে পড়লাম ল্যানে।

আইপি এড্রেস ধরে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ঘুরছি, আমার শকুনের চোখ ঘুরছে ফোল্ডার থেকে ফোল্ডারে।হঠাত একটা ফোল্ডারে চোখ আটকে গেল।

NAUGHTY AMERICA 2009!!! :#> :!>

তাড়াতাড়ি ডাবল ক্লিক করে ঢুকে পড়লাম ভিতরে।
কিন্তু এ কি।
এখানেতো কোন ভিডিও ফাইল নেই। আছে কেবল একটি নোটপ্যাড ফাইল।
অনেকেই তখন এ কাজ করত। মূল ফাইল না রেখে নোটপ্যাডে কেবল ডাউনলোড লিংকটা লিখে রাখত।

আচ্ছা, ডাউনলোড লিংক-ই সই।

ডাবল ক্লিক করলাম নোটপ্যাড ফাইলটায়।

পুরাই ধরা।

কোন ডাউনলোড লিংক দেয়া নাই। কোন মুরাদ টাকলা লিখে রাখছে, Vai, MURI to khailen :P



===============================================


বুয়েট নিয়ে আরো কিছু মজার ঘটনাঃ

বুয়েট: যখন মনে হয় কেউ আমারে মাইরালা
বুয়েটের এক স্মার্ট শিক্ষক ও তার পিছনে আমার ঘুরার গল্প
পৈশাচিক প্রতিশোধ
বুয়েটের Kung fu Panda
একটি আঠারো প্লাস মুড়ি খাওয়ার গল্প
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ১১:১১
২৪টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রতীক্ষায় আছি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১০:৫০

প্রতীক্ষায় আছি
সাইফুল ইসলাম সাঈফ

সে মোবাইল নম্বর নিয়েছে
কল দিবে বলেছে
প্রতীক্ষায় আছি কখন কল আসবে
অস্থিরতা কাজ করছে প্রতিমুহূর্তে
সে পাশে আসলে দেখব রোজ ভোর
তার প্রশ্নে আমি বিমোহিত!
কারণ ইচ্ছেগুলো আমার প্রত্যাশিত
তাকে দেখে, শুনে শীতল... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

মূল্যটা খুব কম দিইনি...

লিখেছেন জুল ভার্ন, ১৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:২২

মূল্যটা খুব কম দিইনি...

দলের সিদ্ধান্তই চূড়ান্ত- এই বিশ্বাসকে নিজের সিদ্ধান্তের ঊর্ধ্বে রেখেছি সারাজীবন। কতবার ব্যক্তিগত ইচ্ছা, সুযোগ, এমনকি ন্যায্য অভিমানও গিলে ফেলেছি। কতবার চুপ থেকেছি, শুধু এই বিশ্বাসে যে ব্যক্তির... ...বাকিটুকু পড়ুন

×