
এখন যেকোনো তথ্য অনুসন্ধানের জন্য যেকোনো বয়সের ছেলে মেয়ে সার্চ ইঞ্জিন গুগল মামার কাছে আগে ঢু মারেন । গুগলেই যেহেতু পাওয়া যায় তাই কষ্ট করে বই পুস্তক জার্নাল, ম্যাগাজিন গেঁটে কি লাভ তাই নতুন প্রজন্মসহ সবাই এখন গুগলের দিকেই বেশি ঝুঁকে পড়েছেন । তবে এক জরিপে দেখা গেছে এই সহজলভ্যতা তরুণ তরুণীদের মস্তিষ্কে ক্ষয় ধরাচ্ছে অর্থাৎ তাদের চিন্তাশীলতা হ্রাস করছে । রাশিয়ার কাসপারাসকি ল্যাব জরিপটি চালায় এবং তাদের মতামত অনুযায়ী এ তথ্য প্রকাশ পায় ।
জরিপে আরো দেখা যায় যেকোনো প্রশ্নের উত্তর খোঁজা বা দেয়ার জন্য বর্তমানে অনেকেই গুগলে চলে যান। এক্ষেত্রে তারা নিজেদের মস্তিষ্ক ব্যবহার থেখে বিরত থাকে। আর এ প্রবণতাই বিশেষ করে তরুণ-তরুণীদের মস্তিষ্কের চিন্তার ক্ষমতা হ্রাস করে দিচ্ছে।
অপর দিকে গবেষণায় আরো দেখা গেছে যেকোনো তথ্যের প্রয়োজনে এখন কোনো চিন্তা ভাবনা ছাড়াই সরাসরি গুগলে অনুসন্ধান করে ৪০ শতাংশের বেশি মানুষ । আগে থেকে জানা কোনো বিষয় সম্পর্কেও নিশ্চিত হয়ে বলার আগেই গুগলে অনুসন্ধান করেন ।
বিভিন্ন দেশের ৬০০০ মানুষের ওপর জরিপটি চালানো হয় । যাদের প্রত্যেকের বয়স ১৬ বছরের বেশি । এতে দেখা গেছে যাদের বয়স ৪৫ বছরের বেশি তাদের ৪০ শতাংশের বেশি ব্যক্তি অনলাইনের চেয়ে নিজের চিন্তা শক্তিকে ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করেন।
বিডি-প্রতিদিন
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



