
২০১৪ সালের ৮ মার্চ হারিয়ে যায় মালয়শিয়ার প্লেন এমএইচ৩৭০ । দীর্ঘ ঊনিশ মাসেও তার কোন হদিস খুঁজে পাওয়া যাচ্ছিল না । এমনকি এর যাত্রীদের ভাগ্যে কি ঘটেছিল তাও জানা যায়নি।
মাঝে মাঝে কিছু আলামত মিললেও তার কোন সঠিক খোঁজ পাওয়া যায়নি । তবে এবার ফিলিপাইনে নিঁখোজ বিমানটির কিছু আলামত খুঁজে পাওয়া গেছে যা হৃদয়বিদারক বলা যায় । দেশটির প্রত্যন্ত সুগবাই তাওই তাওই প্রদেশের গহীন জঙ্গলে সন্ধান মিলেছে এবং ধ্বংসাবশেষ প্লেনেটির সঙ্গে বা এর ভিতরে অনেকগুলো কঙ্কালও আছে । ধ্বংসাবশেষ বিমানটিতে মালয়েশিয়ার পতাকা অঙ্কিত রয়েছে । ফিলিপাইন পুলিশ এমন কিছু একটার সন্ধান পাওয়ার খবর জানতে পেরেছে বলেও নিশ্চিত করেছেন ।
জামিল ওমর নামে এক বেতার টেকনিশিয়ান পুলিশকে বলেছেন তার খালা এবং আরো কয়েকজন মিলে যখন ওই জঙ্গলে পাখি শিকার করছিলেন তখনই তারা ওই ধ্বংসাবশেষটির সন্ধান পেয়েছেন । বোর্নিও পুলিশের কমিশনার জালালউদ্দিন আব্দুল রহমানও জানিয়েছেন ওই নারী বলেছেন তিনি বিধ্বস্ত কাঠামোটির ভেতর প্রবেশ করে অনেকগুলো নরকঙ্কাল এবং হাড় দেখেছেন । তিনি একটি মালয়েশিয়ার পতাকাও সেখানে দেখেছেন যা দৈর্ঘ ৭০ ইঞ্চি ও প্রস্থ ৩৫ ইঞ্চি হবে ।এবং সে বিধ্বস্ত বিমানটির ভিতরে পাইলটে সঙ্গে বেল্ট লাগানো অবস্থায় রয়েছেন এবং তার মাথা ও কানে যোগাযোগযন্ত্র সংযুক্ত রয়েছে।এ থেকেই তিনি ধারনা করছেন এই বিমানটিই হবে ২০১৪ সালের ৮ মার্চ মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের বেইজিং যাওয়ার পথে নিখোঁজ হয়ে যাওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্স ।
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


