somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

HAPPY FRIENDSHIP DAY!

০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু। বন্ধুত্ব ।

আমাদের জীবনে এই শব্দ দুইটির গুরুত্ব অনেক। আমাদের জীবনের বেশিরভাগ আনন্দময় মুহূর্তের সাথে জড়িয়ে থাকে এই শব্দদুটি । আমাদের শুখ দুঃখ , আমাদের আবেগ-অনুভূতির সাথে জড়িয়ে থাকে এই বন্ধু, এই বন্ধুত্ব। বলা হয়ে থাকে মানুষ নাকি সামাজিক জীব । সে নাকি সঙ্গী ছাড়া বাচতে পারে না। কথাটি সর্বজনীন সত্য নয় । সবাই এমন না । কেউ কেউ আছে নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নিয়ে দিব্যি জীবন পার করে দিচ্ছে অথবা এমন বলা যায় যে সে তাঁর নিজের সাথে নিজের বন্ধুত্বটা উপভোগ করছে ।

আমাদের সবার জীবনে বন্ধুত্তের শুরুটা হয় ছেলেবেলায় । হয়ত পাড়ার গলিতে ক্রিকেট খেলার সময়, আবার হয়ত স্কুলের প্রথম দিন কারো পাশে বসায় । এই বন্ধুত্ব হয় নিঃস্বার্থ , অটুট । এতে থাকে না কোন হিংসা , থাকে না কোন ঈর্ষা । এই বন্ধুদের সাথে কাটানো মুহূর্তগুলো আমাদের পরবর্তী জীবনে নিখাদ আনন্দ যোগায়। বুড়ো আঙ্গুলে ভাব আর কনিষ্ঠা তে আড়ি ; এই সময়ের সবচেয়ে উপভোগ্য বিষয়গুলোর মধ্যে একটি । প্রতিদিন বিকেলে স্যারের কাছে পরেই ব্যাট হাতে নিয়ে মাঠে দৌড়ে যাওয়া অথবা এক সাথে পুতুলের বিয়ে দেওয়ার সেই বন্ধু বান্ধবী গুলো আমাদের জীবনে অনেক বড় প্রভাব ফেলে যায় ।

দিন যায়। আমরা বড় হই । সেদিনের সেই শিশুমনে হিংসা বিদ্বেষ কলুষতা প্রবেশ করতে থাকে । কিন্তু তখনো বন্ধুদের প্রতি আবেগ – ভালবাসা তে খুব বেশি পরিবর্তন আসে না । স্কুলে এক সাথে বসে কাটানো সময় গুলো জীবনের শ্রেষ্ঠ সময়ে পরিনত হয় । ক্লাসে লাস্ট বেঞ্চে বসে গল্প করে কাটানোর সময় গুলো যেন অমূল্য । যান্ত্রিক জীবনের চাপে যতটুকু নির্মল আনন্দ প্রাপ্তি, তাঁর উৎস যেন ওই বন্ধুত্ব ।

একটা সময় আসে যখন সবাই নিজেদের জীবন জীবিকার প্রয়োজনে দূরে সরে যায় । কর্ম ব্যস্ত কোন এক দুপুরে ক্লান্তির তন্দ্রায় মনে পড়ে সেই স্কুল, কলেজের সেই সময়গুলর কথা, সেই বন্ধু দের কথা । সবাই বলে বিশ্ববিদ্যালয়ের বন্ধুত্ব নাকি সব থেকে অটুট । আমি কথাটার সাথে একমত হতে পারি না । হতে পারে তাদের সাথে যোগাযোগ থাকে বেশি , তবুও ছোটবেলার বন্ধুত্তে যে আবেগ থাকে, যে অনুভূতি থাকে তাঁর লেশমাত্র এখানে থাকে না । এখানে থাকে স্বার্থের সম্পর্ক ।

বন্ধু বানানোর ব্যাপারে আমি মানুষটা খুব বেশি পারদর্শী নই । অতিরিক্ত ঘরকুনো প্রবনতা , অপরিচিত পরিবেশে খুব বেশি মাত্রায় অস্বচ্ছন্দ বোধ করাটা এর প্রধান কারন । এর জন্যে বিশ্ববিদ্যালয়ে আসার শুরুতে অনেকের কাছ থেকেই অসামাজিক, অহংকারি ইত্যাদি কথা- বার্তা শুনতে হয়েছে বিভিন্ন সময়ে । আবার পরিচিত পরিবেশে আবার একদম উলটো আমি ।
আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় আমার স্কুলজীবন । এর কারন আমার বন্ধুরা । পছন্দ – অপছন্দের বিষয়টা বাদ দিয়ে বলতে পারি যে ক্লাসে কারো সাথেই আমার তেমন শত্রুতা ছিল না । সেদিক থেকে সবাই আমার বন্ধু । কিন্তু এর মধ্যেও বিশেষ কিছু লোক তোঁ থাকেই । আমারও ছিল । ৫-৬ জনের খুব ছোট একটা গ্রুপ । তখন বুঝতাম না এই গ্রুপটা কতটা মূল্যবান , এই সম্পর্ক গুলো কতটা মূল্যবান । এখন বুঝি । স্কুলের পরে কলেজে পড়েছি, এখন আরও একটু উপরে পড়াশোনা করছি , কিন্তু বন্ধু তেমন বানাতে পারিনি । হবে বলে মনেও হয় না ।
আজ এখন কেন এসব লিখছি জানি না । হয়ত ফেসবুকের দেয়ালে,ইনবক্সে পাওয়া কয়েকটা বন্ধু দিবসের শুভেচ্ছা আজ এই কথা গুলোকে মনে করিয়ে দিচ্ছে । আমার এই লেখার ব্যাপারে আমি খুব বেশি আশাবাদি না । হয়ত আমার যারা বন্ধু , তারা এই লেখা পড়ে হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাবে ।

আজ আমরা সবাই অনেক বেশি কর্পোরেট । সব কিছুর মধ্যে কেমন যেন একটা মেকি ভাব । গতানুগতিক টেম্পলেট ইনবক্সে সেন্ড করে আমরা নিজেদের তথাকথিত আবেগ- অনুভূতি প্রকাশ করি । ভাল ।

প্রতিটা সফল মানুষের সফলতার পেছনে নির্দিষ্ট কিছু মানুষের অবদান থাকে। পরিবারের পর সেই জায়গা তাঁর সবচেয়ে বেশি দাবিদার থাকে একটা ভাল বন্ধু। সে আপনাকে বুঝাতে পারে, আপনাকে শাসন করতে পারে, আপনাকে হতাশা থেকে বের করে আনতে পারে যদি সে সত্যি আপনার বন্ধু হয় ।

আমি হয়ত বিখ্যাত কেউ না , তাই আমার এই লেখাটাও আহামরি কিছু না । তবুও এই ক্ষুদ্র প্রচেষ্টা উৎসর্গীকৃত হল আমার সেই গুটিকয়েক বন্ধুদের প্রতি,যারা আসলে বন্ধু কম কিন্তু “ভাই” বেশি । :#)


ভাল থাকুক পৃথিবীর সব বন্ধু, ভাল থাকুক সব বন্ধুত্তের সম্পর্কগুলো । সবাইকে বন্ধু দিবসের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৭ রাত ১:৫৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯



৫ আগস্ট-পরবর্তী ৩ দিনের বাংলাদেশ-

২০২৪ সালের ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশ জুড়ে যে সহিংসতা ছড়িয়ে পড়ে, তার ক্ষয়ক্ষতি ছিল ব্যাপক ও বহুমাত্রিক। সংবাদমাধ্যম ও তদন্তকারী সংস্থাগুলোর... ...বাকিটুকু পড়ুন

আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

লিখেছেন সুম১৪৩২, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




আমি আত্মহত্যা করতে যাচ্ছি।

সিদ্ধান্তটা গতকাল নিইনি। অনেক দিন ধরে একটু একটু করে নিয়েছি।

আজ শুধু বাস্তবায়ন করতে বের হয়েছি।

ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুৎ ছিল না।

আমি এমন এক জায়গায়... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

×