somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক বিদেশির শিক্ষা: জাপানের সততার পাঠ

১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন ভারতীয় ভদ্রলোক, বয়সে চৌত্রিশ-পঁয়ত্রিশের বেশি না, প্রথমবার জাপান ভ্রমণে গেলেন। দেশে বন্ধুদের বলেছিলেন,
“এইবার এমন একটা ফাইভ স্টার হোটেলে থাকবো, যেটার টয়লেটেও ওয়াইফাই থাকবে!”

সবকিছু ঠিকঠাক। হোটেল রাজকীয়, ঘর চকচকে, আর সুইমিংপুল — আহা, মনে হবে রুপালি আয়না!
এক সকালে গেস্ট সাহেব একাই পুলে নামলেন। চারপাশে কেউ নেই। জাপানের নীরবতা, ঠাণ্ডা পানি, আর মনে দুষ্টুমি চাগিয়ে উঠলো।
ভাবলেন, “এই পুলে এক ফোঁটা ইন্ডিয়ান টাচ দিয়ে দেই!”

তারপর যা হওয়ার, তিনি নিঃশব্দে নিজের ‘লিকুইড পারফরম্যান্স’ শুরু করলেন!

কিন্তু, ভাই, জাপান তো জাপান!
পুলের পানি হঠাৎ গোলাপি হয়ে উঠলো, সাথে সাথেই অ্যালার্ম!
“পি পি পি পি— ইনট্রুডার অ্যালার্ট!”

দৌড়ে এলো হোটেল স্টাফ, যেন কেউ পারমাণবিক বোমা ফেলেছে!
দুই মিনিটের মধ্যে লোকটাকে তুলে আনা হলো পুল থেকে।
স্টাফরা বললো,
“স্যার, এখন পুরো পুলের পানি ফেলে পরিষ্কার করতে হবে। আপনার কারণে আমাদের বিশ হাজার ডলার খরচ হবে।”

দশ মিনিট পর রিসেপশনে ডেকে এনে বলা হলো,
“স্যার, আপনার ব্যাগ রেডি। দয়া করে এখনই হোটেল ছাড়ুন।”

লোকটা ভাবলো, “বেশ! আমি তো ধনী ট্যুরিস্ট, অন্য ফাইভ স্টারে উঠে যাবো।”
কিন্তু পরের হোটেলে গিয়ে রিসেপশনিস্ট পাসপোর্ট দেখে একচোট তাকিয়ে বললো,
“ওহ্! ইউ আর দ্য পুল গাই? সরি স্যার, আমাদের রুম ফুল।”

একই ঘটনা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ হোটেলেও।
শেষে থ্রি স্টার, টু স্টার, এমনকি হাফ স্টার পর্যন্ত ট্রাই করে ফেললো — কিন্তু না,
পুরো জাপান জানে, এই লোকটাই সেই “পুল পিশার”!

দিন শেষে তিনি গিয়ে উঠলেন নিজের দেশের এমব্যাসিতে।
ওখানে কর্মকর্তারা শান্ত স্বরে বললেন,
“স্যার, আপনি এখন জাপানে কোনো হোটেলেই উঠতে পারবেন না, যেখানে সুইমিংপুল আছে।
আপনার পাসপোর্টে ‘হাই রিস্ক লিকুইড ইনসিডেন্ট’ ট্যাগ লেগে গেছে!”

অবশেষে এয়ারপোর্টে ফেরার সময় অফিসার পাসপোর্টে সিল মারতে মারতে বললো,
“স্যার, আশা করি এবার আপনি আপনার লিকুইড কার্মা থেকে শিক্ষা নিয়েছেন!”

দেশে ফিরে লোকটা ফেসবুকে পুরো কাহিনি লিখে শেষ লাইনে লিখলো—
“পুরো জাপান জেনে গেছিলো, আমি ওদের হোটেলের সুইমিংপুলে হিসু করেছি।”

শেষ কথা টেনে দেই ----

জাপানে একজন মানুষের ছোট্ট দুষ্টুমি তার সারা জীবনের লজ্জার কারণ হলো।
আর আমাদের দেশে?
রাষ্ট্রীয় কোষাগার থেকে বিলিয়ন বিলিয়ন ডলার উধাও হয় —
তবুও কেউ জানে না কে করলো, কোথায় গেলো, কবে ফেরত আসবে!

তফাতটা এখানেই —
জাপান তাদের পুলের পানি পর্যন্ত সুরক্ষিত রাখে,
আর আমরা এখনো রক্ষা করতে পারি না আমাদের দেশের মানিব্যাগ!
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:৪৩
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×