somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৯৭১ সালের কিছু পত্রিকার খবর সমূহ পর্ব ১২

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বঙ্গবন্ধুর বিচারের নামে প্রহসনের এই প্রতিক্রিয়া মারাÍক হ’বে
বাংলাদেশ নেতৃবৃন্দের তেজোদীপ্ত ঘোষণা
অস্থায়ী রাষ্ট্র প্রধানের তারবার্তা-প্রধানমন্ত্রীর বিবৃতি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপ্রধান সৈয়দ নজরুল ইসলাম জাতিসংঘের সেক্রেটারী জেনারেল মিঃ উথান্ট ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের নিকট প্রেরিত তারবার্ত্তায় বলেন ইয়াহিয়া খান বর্ত্তমান বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ মজিবর রহমানের বিচারের প্রহসনে মেতে উঠেছে।
সৈয়দ নজরুল ইসলাম জানান, বাংলাদেশে ব্যাপক গণহত্যায় নিমগ্ন হয়ে ইয়াহিয়ার সৈন্যদের যে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে তা চাপা দেয়ার ব্যর্থ চেষ্টা হিসাবে জঙ্গী সরকার এখন বঙ্গবন্ধুর বিচারের প্রহসনে মেতে উঠেছে, এধরনের উদ্ধত আচরণের দ্বারা জঙ্গী ইয়াহিয়া সরকার তার সেন্যদের নৈতিক অধ:পতন ঠেকাতে পারবে না।
রাষ্ট্র প্রধানগণের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেছেন, বঙ্গবন্ধুর বিচারের নামে এ ধরনের কোন উদ্ধত আচরণ বা অপরিণামদর্শী উদ্যোগ নিলে তার প্রতিক্রিয়া মারাÍক রূপ ধারণ করবে, রাষ্ট্রপ্রধানদের নিকট প্রেরিত তারবার্ত্তায় তিনি বঙ্গবন্ধু ও তার পরিবারবর্গের মুক্তির ব্যাপারে তাঁদের প্রভাব বিস্তারের অনুরোধ জানিয়েছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ পশ্চিম পাকিস্তানে জল্লাদ সরকারের হাতে বন্দী বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষের নয়নের মণি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কথিত বিচার প্রহসন বন্ধের ব্যাপারে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের সরকারের পৃথক পৃথক এবং জাতিসংঘের মাধ্যমে সমষ্টিগত আশু হস্তক্ষেপ কামনা করেছেন। মুজিবনগর থেকে প্রদত্ত এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর তথাকথিত বিচার প্রহসনে কেবল প্রতিবাদীই বিচারক এবং রায় কার্যকরকারী। সুতরাং এহেন বিচার প্রহসনের ফলাফল সহজেই অনুমেয়। তিনি বলেন, ইয়াহিয়া খানের এই জঘন্য চক্রান্ত অবশ্যই বন্ধ করতে হবে। বিশ্ববাসীর উদ্দেশ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী আরও বলেন, জঙ্গী সরকারের এই উদ্দেশ্যমূলক বিচার প্রহসনের ব্যাপারে বিশ্ববাসী যদি কেবল নীরব দর্শক হয়ে থাকেন তাহলে ইহা মানবতা ও সভ্যতার মূল্যায়নের সাথে চরম বিশ্বাসঘাতকতা ও অপরাধের কাজ হবে। তিনি আরও বলেন, বাংলাদেশের রাষ্ট্রপ্রধান শেখ মুজিবর রহমানের জীবনের গুরুত্ব শুধু বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষের শান্তি ও সমৃদ্ধির মধ্যেই নিহিত নয়, বিশ্বের এই অংশের শান্তি ও স্থিতিশীলতার জন্য ও তাঁর জীবনের গুরুত্ব অপরিসীম।
তিনি বলেন, পাকিস্তানের শাসন ক্ষমতা দখল এবং বাংলাদেশের জনমত ও মানবাধিকারকে নিস্পিষ্ট করার, অপরাধে অপরাধী জেনারেলদের কোন নৈতিক ও আইনগত অধিকার নেই বাংলাদেশের সাড়ে ৭ কোটি মানুষের আশা আকাঙ্খার মূর্তপ্রতীক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে বিচার করার!
লণ্ডনে অবস্থানরত জাতিসংঘে বাংলাদেশ সরকারের প্রতিনিধি বিচারপতি আবু সাঈদ চৌধুরী বঙ্গবন্ধুর বিচার প্রহসনের হুমকিতে বিশ্বের শক্তিবর্গ এবং বিবেকবান মানুষকে এ ব্যাপারে হস্তক্ষেপের আবেদন জানান। তিনি বলেন এই প্রচেষ্টা রোধ করতে না পারলে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে বিক্ষোভের দাবাগ্নি জ্বলে উঠবে, তা বিশ্ব-শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত মারাÍক হবে। বাংলার সাড়ে ৭ কোটি ও বিশ্ব-শান্তির স্বার্থে তিনি জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংরক্ষণের জন্য প্রতিষ্ঠানগুলোকে এই ব্যাপারে হস্তক্ষেপের আবেদন জানান।
বাংলাদেশ (১) ১ ঃ ১০ ৯ আগস্ট ১৯৭১
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×