বঙ্গবন্ধুর বিচারে বিশ্বশান্তি বিঘ্নিত হবে
লণ্ডন, ১১ই আগষ্টবাংলাদেশ সরকারের স্থানীয প্রতিনিধি বিচারপতি আবু সাঈদ চৌধুরী একটি বিৃতি প্রচার করে বলেছেন; বাংলাদেশের সর্বজন মান্য নেতা শেখ মুজিবর রহমানের বিচারের যে সিদ্ধান্ত পাক জঙ্গীশাহী নিয়েছেন তার নিন্দার ভাষা সভ্য দুনিয়ার জানা নেই।
মুজিবর হলেন স্বাধীন বাংলাদেশের রাষ্ট্রপতি। বিদেশের কোনও সামরিক আদালতে তাঁর বিচারের কোনও প্রশ্নই ওঠে না, এই বিচার বে-আইনী, এর ফলে বিশ্ব শান্তি বিঘ্নিত হবে।
সোভিয়েট সরকারের দাবী
শেখ মুজিবের প্রাণদণ্ড দিয়ে পূর্ব বাংলার ভয়াবহ পরিস্থিতি আরও জটিল করে না তোলার জন্য সোভিয়েট সরকার পাক জঙ্গীশাহীর কাছে দাবী জানিয়েছেন বলেও জানা গেছে।
বাংলাদেশ (১) ১ : ১১ ১৬ আগস্ট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


