somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অনিশ্চিত তীর্থযাত্রা-২

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেক প্রতীক্ষার পর গত ০৯ ফেব্রুয়ারী ২০১৬ তারিখে অবশেষে আমার আত্মজৈবনিক স্মৃতিকথা “জীবনের জার্নাল” বইটি ‘বইপত্র প্রকাশন’ এর স্টলে ( নং ১২৭-১২৮) আবির্ভূত হয়। ঐদিন সন্ধ্যের পর আমি বইমেলায় গিয়েছিলাম। বইটিকে স্টলে দেখতে পেয়ে মনটা প্রফুল্ল হয়ে উঠেছিলো। অনেকক্ষণ বসেছিলাম, দেখি অনেকেই এসে স্টলের অন্যান্য বই এর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ আমার বইটা হাতে নিয়ে পৃষ্ঠা ওল্টাতে থাকে। আমি বেশ রোমাঞ্চিত বোধ করতে থাকি, এই বুঝি একটা বই বিক্রী হলো বলে! কিন্তু না, বেশীরভাগ লোকই কয়েকটা পৃষ্ঠা উল্টিয়ে পালটিয়ে বইটিকে আবার যথাস্থানে রেখে চলে যায়। সময় শেষ হবার মাত্র ঘন্টাখানেক আগে বইটি বাঁধাইখানা থেকে শুকানোর পর স্টলে আনা হয়েছিলো। আমি ভাবছিলাম, মাত্র এক ঘন্টা সময়ে বোধহয় বইটির কোন কপি আর প্রথম দিনে বিক্রী হবে না।

একটু পরে দেখছিলাম, দূর থেকে দুজন তরুণ স্টলের দিকে এগিয়ে আসছে। হাঁটার স্টাইল, বেশভূষা আর চেহারায় যে একটা স্মার্টনেস ছিলো, তা দেখে মনে হচ্ছিল যে তারা হয়তো কোন এক্স ক্যাডেট হবে। মনে মনে ভাবলাম, চুপ করে বসে না থেকে একবার একটা মার্কেটিং এর উদ্যোগ নিয়েই দেখি না, কেমন হয়! ছেলে দুটি কাছে এসে সবগুলো বই এর উপর চোখ বুলাতে থাকলো। আমারটার উপর যখন একজনের দৃষ্টি নিবদ্ধ হলো দেখতে পেলাম, তখন আমি একটু এগিয়ে গিয়ে বল্লাম, এ বইটির লেখক আমি। এখানে আমার নিজের জীবনের কিছু কথা বলা শুরু করেছি। আমার স্কুল জীবন পর্যন্ত এখানে বলা হয়েছে। আমি ক্যাডেট কলেজের ছাত্র ছিলাম, সেখানকার জীবন সম্বন্ধেই বেশীরভাগ কথা বলা হয়েছে। অন্ধকারে ঢিল ছুঁড়ে বল্লাম, “আপনারা যদি ক্যাডেট কলেজে পড়ে থাকেন, তবে আপনারাও আপনাদের জীবনের কথা এখানে খুঁজে পাবেন”। সাথে সাথে বই হাতে নেয়া ছেলেটি আমাকে জিজ্ঞেস করলো, “আপনি কোন কলেজে ছিলেন?” আমার উত্তর শুনে সে স্মিত হাসি হেসে বললো, আমিও একই কলেজের ছাত্র। বাকী জনের কথা জিজ্ঞেস করাতে সে জানালো যে সেও এক্স ক্যাডেট, তবে রংপুর ক্যাডেট কলেজের, আগের জনের সাথে একই ব্যাচের। প্রথম ছেলেটি বইটা কেনার আদেশ দিলো, আর তার সাথে সাথে আলাপচারিতা আর সেলফোনের ক্যামেরা দিয়ে ফটো সেশন চলতে লাগলো। ততক্ষণে মেলা কর্তৃপক্ষ প্রধান বাতিগুলো নিভিয়ে দিয়েছে। সেলফোনের ফ্ল্যাশেই ছবি তোলা হলো। আমার ফোন দিয়েই বেশীরভাগ ছবি তোলা হলো, পরে ওরা ওগুলো ওদের ফোনে ট্রান্সফার করে নেয়।

রাতে বাসায় ফিরে দেখি, আমার বইটির ক্রেতা ফেইসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। তার একটু পরে দেখলাম, আমাদের ছবিটাও সে ইসিএফ এ পোস্ট দিয়েছে। তার কিছুদিন পরে ক্যাডেট কলেজ ব্লগে একটি মন্তব্যে তার আরেক ব্যাচমেট নাফিস আমাকে জানায় যে সে আর আমার এই বই এর প্রথম ক্রেতা তারিকুল ইসলাম সজীব একই কলেজের ব্যাচমেট।

বয়সের ব্যবধান পিতা পুত্রের ন্যায় হওয়া সত্ত্বেও আমরা নিমেষেই ভাই এবং বন্ধু বনে গেলাম। এক্স ক্যাডেটদের মাঝে এরকমই হবার কথা। জাস্ট ওয়ান ক্লিক এন্ড দ্য পেজ ওপেনস!

ঢাকা
১৫ ফেব্রুয়ারী ২০১৬



'বইপত্র প্রকাশন' এর স্টল ( নং ১২৭-১২৮) থেকে "জীবনের জার্নাল" এর প্রথম ক্রেতা তারিকুল ইসলাম সজীব, লেখকের সাথে।

সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৭
১৯টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×