somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ প্রকাশিত হলো আমার তৃতীয় বই

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ প্রকাশিত হলো আমার তৃতীয় বইঃ

আজ প্রকাশিত হলো আমার তৃতীয় বই “প্রেমের একটি ফুল ফুটুক, শুষ্ক হৃদয়েই”। এটা কবিতার বই- মানব প্রেম, প্রকৃতির প্রেম এবং স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার প্রেম, এই তিনটি থীমই কবিতাগুলোর মূল উপজীব্য বিষয়। কবিতার প্রতি অনেক পাঠকের যেমন অনীহা আছে জানি, আবার অনেকের ভালবাসাও আছে সেটাও জানি। একুশের বইমেলায় নতুন কথাশিল্পী, ঔপন্যাসিক, রম্য লেখক এবং ভ্রমণ কাহিনী লেখকদের বই তবুও কিছুটা চলে, কিন্তু সেই তুলনায় নতুন কবিদের বই তেমন চলেনা, চলবেনা- সেটাও গতবারের বইমেলায় বেশ কিছুদিন ব্যক্তিগত উপস্থিতির মাধ্যমে জেনেছি। তবুও, বইটি প্রত্যাশিত তারিখের তিনদিন পূর্বেই একুশে বইমেলার নির্ধারিত স্টলে তার ঠিকানা খুঁজে পেল, এ তথ্যটুকু বন্ধুদের সাথে শেয়ার করতে পেরে খুব আনন্দ বোধ করছি।

বলাই বাহুল্য, প্রকাশনার এই প্রচন্ড চাপের মরশুমে যখন লেখকদের বই প্রকাশনার তারিখ কেবল পিছিয়েই যায়, সেখানে আমার এ বইটির ক্ষেত্রে তিন দিনের সময় সংকোচন সম্ভব হয়েছে প্রকাশকের আন্তরিক প্রচেষ্টায়। সেজন্য তাকে এবং প্রকাশনার সাথে সংশ্লিষ্ট সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। বইটির উপর সহৃদয় পাঠকদের মন্তব্য ও পাঠ-প্রতিক্রিয়া স্বাগতম।

“প্রেমের একটি ফুল ফুটুক, শুষ্ক হৃদয়েই” এর প্রকাশক জাগৃতি প্রকাশনী
স্টল নম্বর ১৫৯-১৬০, অমর একুশে গ্রন্থমেলা-২০১৭।
(মেলার "তথ্যকেন্দ্র" এর কাছাকাছি, উত্তর পূর্ব কোণে)

ঢাকা
১৭ ফেব্রুয়ারী ২০১৭

সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:১০
৪৫টি মন্তব্য ৪৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

ভাগাভাগি

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৬ ই মার্চ, ২০২৬ বিকাল ৩:৩৭

ভাগাভাগি
সাইফুল ইসলাম সাঈফ

এলাকায় এক ইফতার মাহফিল-এ
দাওয়াত পাই আর যথাসময় চলে যাই।
অনেক মানুষ পড়ছে দোয়া দুরুদ
ঘনিয়ে আসছে রোজা ভাঙার সময়।

তখন সবার সামনে বিলিয়ে দিচ্ছে বিরিয়ানি
আমার ভাবনা- হয়ত কেউ ভাবছে
যদি একসাথে খাওয়া... ...বাকিটুকু পড়ুন

২০২৩ এ ওয়াকআউট করেছিলেন, ২০২৬ এ তিনিই ঢাবির ভিসি ।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:২২


২০২৩ সাল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সভা চলছে। একজন শিক্ষক দাঁড়িয়ে বললেন, হলগুলোতে ছাত্রলীগের গেস্টরুম নির্যাতন বন্ধ করতে হবে। কথাটা শেষ হতে না হতেই তৎকালীন ভিসি জবাব দিলেন, "গেস্টরুম কালচার... ...বাকিটুকু পড়ুন

×