somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ ‘কভিড-১৯’ - মধ্য একুশে

০৪ ঠা জুন, ২০২১ রাত ৮:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উনিশের ডিসেম্বরে প্রথম সে ভাইরাসটির কথা শোনা যায়,
সালটিকে অমর করে রাখার জন্য নাম দেয়া হয় ‘কভিড-১৯'।
ক্ষুদ্রাতিক্ষুদ্র প্রাণঘাতি এ জীবাণুটি কিন্তু দেখতে ভারি সুন্দর,
গ্রহণকালে দেখা চন্দ্র-সূর্যের চারিদিকে চক্রাকার বেষ্টনীর মত,
এ জন্যই কাব্যরসিক বিজ্ঞানীরা এর নাম দিয়েছিল শখ করে
‘করোনা ভাইরাস’, সাথে সালটাকে যোগ করে ‘কভিড-১৯’!

কিন্তু না, এ নয়নাভিরাম জ্যোতির্বলয়টা গ্রাস করে নেয়-
চন্দ্র নয়, সূর্য নয়, শুধু মানবদেহের গোটা ফুসুফুসটাকে!
নিঃশ্বাস প্রশ্বাস ছাড়া-নেয়াটাকে মানুষ এতদিন কত সহজ,
কতটা আয়াসহীন প্রক্রিয়া হিসেবে নিশ্চিত ধরেই নিয়েছিল!
কিন্তু সুন্দরী করোনা এবারে বুঝিয়েই ছাড়লো, একটু বাতাস
শ্বাসনালীতে নেয়া-ছাড়াটা কত বড় একটা মহাযজ্ঞের কাজ!

মানুষ অভ্যস্ত হয়ে পড়লো এক অভূতপূর্ব জীবন প্রণালীতে।
নতুন কিছু শব্দ মানুষের মুখে মুখে উচ্চারিত হতে থাকলো,
অভিধানে কতক নতুন শব্দের মানে মানুষ খুঁজতে থাকলো,
২০২০ এর ‘বর্ষ সেরা’ শব্দে ভূষিত হলো ‘কোয়ারেন্টাইন’!
মানুষ নিজগৃহে গুটিয়ে নিল নিজেদের; এর নাম দেয়া হলো
‘হোম কোয়ারেন্টাইন’। এতে পশু, পাখি, প্রাণীরা মুক্তি পেল!

গরুর মুখের টোপা যেন এসে বসে গেল মানুষের নাকেমুখে,
তার এক বাহারি নাম দেয়া হলো-‘মাস্ক’। ছোটবেলায় মা
আমাদের যে কথাটা বারে বারে বলতেন- ‘হাত ধোও’, ঠিক
সে কথাটাই ‘হু’ বারে বারে মনে করাতে থাকলো বিশ্বব্যাপী।
সাথে যোগ হলো ‘হ্যান্ড-স্যানিটাইযার’। বিদেশে জারি হলো
‘লকডাউন’, এদেশে অতিরঞ্জিত হয়ে ‘কমপ্লিট লকডাউন’!

স্কুল কলেজ, অফিস আদালত বন্ধ হয়ে গেল; নতুন পদ্ধতি
চালু হলো ‘ওয়ার্ক ফ্রম হোম’। এ যেন এক অবাধ স্বাধীনতা!
মানুষ ক্যাজুয়াল পোষাকে ঘরে বসে কাজ শুরু করে দিল।
ফাঁকে ফাঁকে টুকটাক ঘরদোরের কাজও সেরে নিতে থাকলো।
‘ওয়েবিনার’, ‘যুম মীটিং’, ইত্যাদিতে ধাতস্থ হতে থাকলো,
ধীরে ধীরে ‘সোশ্যাল ডিস্ট্যান্সিং’ কিছুটা শিথিল হয়ে গেল।

এরই মাঝে করোনার দ্বিতীয়, তৃতীয় তরঙ্গ আসা শুরু হলো।
আবার মিউট্যান্ট, ভ্যারিয়্যান্ট, ব্ল্যাক আর হোয়াইট ফাঙ্গাস,
ইত্যাদি নতুন নতুন শব্দাবলী কানে আসতে শুরু করলো।
আবার প্রয়োজন হলো অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডারের,
অক্সিজেন স্যাচিউরেশন মাত্রার প্রতি দৃষ্টি রাখা শুরু হলো,
‘ডাবল ডোয ভ্যাক্সিনেশন’ হয়ে উঠলো কিছুটা রক্ষাকবচ!

ঢাকা
০৪ জুন ২০২১
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০২১ রাত ১০:৫০
১৭টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রীয় সফর, আম তারেক আর চার সিটের দূরত্ব!

লিখেছেন জুয়েল তাজিম, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৪

প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেপালে রাষ্ট্রীয় সফরে যাবেন। সস্ত্রীক আমন্ত্রণ পেয়েছেন তিনি। তখন কিশোর তারেক রহমানেরও শখ জাগল—তিনিও নেপাল যাবেন।

বাবা বুঝিয়ে বললেন, রাষ্ট্রীয় সফরে যাওয়ার আমন্ত্রণ মানেই পরিবারের সবাইকে রাষ্ট্রীয় টাকায়... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

×