somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদা হাতীর দেশে-৬

১৮ ই মে, ২০১২ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মন দিয়ে শুনছি মাইকেলের কথা

আগের পর্ব-
Click This Link

আরো কিছু জ্ঞানযোগ

মাইকেলের দেয়া কাজের চাপে আমাদের জিব বের হবার দশা। কিন্তু লোকটির ওপর রাগ করার উপায় নেই। সুন্দর ব্যবহার, সদাহাস্য লোকটি সুশৃঙ্খল আর নিজের বিষয়ে পরিষ্কার জ্ঞান রাখেন। আমাদের ট্রেনিংয়ের মূল বিষয় ছিলো সরকারের প্রশাসনিক সংস্কার আর আধুনিক ব্যবস্থাপনার সমন্বয়ে কিভাবে থাইল্যাণ্ড উন্নতির পথে যাত্রা করেছে সেটা সম্পর্কে জানা।

মাইকেল ক্লাসে এসে সরকারের সংস্কারের সময় কোন বিষয়গুলো মাথায় রাখা দরকার তার একটা ফিরিস্তি দিলেন ডেভিড অসবর্ন ও টেড গিবলারের লেখা‘REINVENTING GOVERNMENT’ বই থেকে। এ দুই লেখক বইয়ে বলেছেন, এগুলো তাঁদের আবিষ্কৃত কোন নবীন ধারণা নয়; বিভিন্ন দেশ যেগুলো অনুসরণ করে উপকৃত হয়েছে, উন্নতি করেছে তারই সারাংশ।

সরকারের কিভাবে কাজ করা উচিৎ সে সম্পর্কে দুই লেখকের মন্তব্য হচ্ছে-
১. চালনা করুন, টেনে নেবার চেষ্টা করবেন না (সেবা প্রদান করা সরকারের কর্তব্য নয় বরং কর্তব্য হচ্ছে সেবা ঠিকভাবে দেয়া হচ্ছে কিনা সেটা দেখা)
২.সেবা দেয়ার বদলে সমাজকে নিজের সমস্যা নিজে সমাধান করার সক্ষমতা গড়ে দিন।
৩. কাউকে একচেটিয়া কোন কিছু করার সুযোগ না দিয়ে প্রতিযোগিতামূলক পরিবেশ গড়ে তুলুন।
৪.আইন দ্বারা পরিচালিত না হয়ে মিশন বা লক্ষ্য দ্বারা পরিচালিত হবেন।
৫.ফলাফল ভিত্তিক ব্যবস্থাপনা অবলম্বন করুন, সে জন্য মূলধন যোগান না দিয়ে উৎপাদিত পণ্যের পৃষ্ঠপোষকতা করুন।
৬.আমলাতন্ত্রের বদলে জনগণের চাহিদার পূরণ করুন।(সোজা বাংলায় জনতার কথা জনতার কাছ থেকে জানুন, অন্যের কাছে জানতে যাবেন না)
৭.টাকা খরচের দিকে কম মনোযোগ দিয়ে টাকা আয়ের দিকে বেশি মন দিন।
৮.সমস্যা সমাধান করার বদলে সমস্যা যাতে না হয় সেদিকে মনোযোগ দিন।
৯.ক্ষমতা বিকেন্দ্রীকৃত করুন।
১০.সমস্য সমাধানের জন্য সরকারী কার্যক্রম চালু না করে বাজারব্যবস্থাকে নিয়ন্ত্রন করে উদ্দেশ্য হাসিল করুন।

মাইকেল বললেন, সরকার কিভাবে চলা উচিৎ সেটা তো জানলেন। এখন তার সাথে তাল মিলিয়ে সরকারের সংস্কারের হাত দিন। থাইল্যাণ্ড এ কাজটিই করছে।


এআইটি ভ্রমন

আমাদের হাত খরচের ডলার নেবার জন্য আমাদেরকে যেতে হলো এআইটিতে। কারণ তাদের একাউন্ট যে ব্যাংকে সেটার শাখা এআইটি ক্যাম্পাসে। তাই আমাদের যেতে হলো সেখানে। বহুদিন ধরে নাম শুনে আসা এআইটিতে যাবার কথা শুনে সবাই রোমাঞ্চিত। কিন্তু ক্যাম্পাসে ঢুকেই বন্যার কঠিন চিহ্ণ দেখে সবার মন খারাপ হয়ে গেলো।

(চলবে)
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১২ বিকাল ৩:০৩
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

×