প্রশ্ন জাগে এই ফাগুনে
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ফাগুন মাসের আট তারিখে
ভাই হারানোর দুঃখ শোকে
কাঁদছে যখন মন
দেখি তখন একি প্রহসন
ভাষা প্রেমের মিথ্যে ছলে
বাংলা তারিখ মাস ভুলে
ইংলিশ মাসের বিংলিশ তারিখে
বুঝি না ভাই কোন দুঃখে
ভাষা দিবস করছে পালন
ভাষার প্রেমে ভাষাবিধগণ?
বারো মাসে একটা দিন
বাংলা সুরে বাজিয়ে বীণ
মরিচ পুঁড়ে পান্তা ভাতে
মজা করে ইলিশ খেতে
সোনার বাংলার দামাল ছেলে
সালাম, জব্বার, বরকতে
পিচ ঢালা ঐ রাজ পথে
বুকের তাজা খুন ঢালে?
ভাষা দিবস রাত প্রহরে
শহীদ বেদীর উঠোন জুড়ে
সবার আগে ফুল দিতে
মিডিয়াতে মুখ দেখাতে
ফুল নিয়ে কাড়াকাড়ি
পরস্পরের মারামারি
বোমা ফোটে, গুলি ছুটে
আতঙ্কে যে প্রহর কাঠে
এমন ভাবে কেমন করে
বাংলা ভাষার মান বাড়ে?
প্রশ্ন গুলো আমার মনে
ঘুরছে মাথায় বন্ বনে
জ্ঞান তো সবার টন্ টনে
জিজ্ঞাসা তাই সর্ব জনে;
উত্তর গুলো দিবে কি কেউ
মিঠায় তবে মনের ঢেউ
প্রহর গুণি মনে মনে
আট তারিখের এই ফাগুনে;
ভুল বুঝলে দুঃখ পাবো
অবুঝ মনে
অধম কবির লক্ষ সালাম
শহীদ প্রানে।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন