বৃষ্টি মুখর গ্রীষ্মের সোনালী উষ্ণতা প্রাতে
কামিনী কাঞ্চন কেন যে গো লাল হয় লাজে
চুমুর অনুরাগে ঢেউ উঠে দেহের ভাজে
শুয়ো পোকারা ও আহা রসের চুমুতে মাতে;
শিশিরের চুমু মুক্তো হয়ে জ্বলে উঠে ঘাসে
প্রতি অঙ্গ নিত্য শিক্ত আহা চুম্বনের রসে
আরক্ত মুখ শিক্ত ঠোঁট তবে হৃদয় হাসে
কলঙ্ক দাগ চন্দ্রে - সূর্যালোর চুমুতে ফাঁসে;
চুমুতে জরা হরে আয়ু বাড়ে হৃদয়ে ঢেউ
চুমুর রসায়নে রসের ঢেউ জাগে দেহে
উন্মুখ অন্তর্গত হৃদয় ঊষ্ণ চুমু চাহে
বেদম চুমাচুমি শেষে কামেতে তৃপ্ত কেউ;
চুমুর আকাঙ্খা ঠোঁট রাঙা সোহাগের ছলে
ঠোঁট দু’টো বাড়ায় সই আড়ালে আবডালে।
==============================
চ তু র্দ শ প দী
==============================
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


