দুই মন আঢা আর এক মনে ঘুটা
কখনো দুই জনে এক সাথে হেসে উঠা
আবার কখনো চার চোখে অশ্রু ফোঁটা
সুখ মেশানো এক মুঠো হাওয়াই মিঠা
লবন কলঙ্ক পরিমান মত দুই এক ছিটা
বিরহ জ্বালার জাল মরিচ চার পাঁছটা
মান আভিমানের পেয়াজ দুই তিনটা
কুচি কুচি অথবা গোল করে কাটা
রসুন তো দেবে, আরও দিও আদা
দুটি মন অনন্ত কালে পড়বে বাঁধা
এবার উনুনে চড়িয়ে করেন নাড়াচাড়া
নাড়াচাড়া বেশী করেন যদি থাকে তাড়া
কবুল কবুল বলে খান মজা করে প্রেমের ভর্তা
অনেক মজার ভর্তারে ভাই কাব্য কীর্তি গাঁথা।
===============================
বি. দ্র. : ভর্তা খেয়ে কারো পেঠ খারাপ হলে
আমি দায়ী না কিন্তু, নিজ দায়িত্ব
বুঝে শুনে নিজ হাতে ভর্তা খাবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


