মেঘ বালিকা বৃষ্টি হয়ে
১০ ই মার্চ, ২০১৪ সকাল ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সোনার চামচ রুপোর কাঠি
মাঠির পাত্রে সুখ
এ বেলাতে এসব খেয়ে
জুড়াও মনের দুঃখ ,
ক্ষিধে যদি পায় গো রাতে
মনের অতি নীচে
চাঁদের আলোয় মেঘের খাটে
দেবো সবই যেচে ,
সুখ সোনা তো ধরে মনে
রুপা ধরে দেহে
পাখ-পাখালি ডাকে বনে
কে যে কারে চাহে,
মাটি রাঙার রাঙ্গা ধুলো
সোনার অঙ্গে ঝরে
ভাটির দেশে নাও ভেসে যায়
মনটা নিয়ে কেড়ে ,
ঝিলে জলে শাপলা ফুটে
নদীর পানি মিঠে
বন পেরিয়ে নুপুর পায়ে
দুষ্টু ঝর্ণা ছুটে ,
পক্ষী-ডাকা বসত ভিটে
রাঁধো বাড়ো সুখে
স্বপ্ন জাগাও স্বপ্ন দেখাও
কন্যা হাসি মুখে ,
সোনার শস্য হিরক চরে
হাওয়া খেলে বন বাদাড়ে
বাংলা মায়ের আঁচল উড়ে
সবুজ সোনা ভরে ,
ফটিক ছড়ির সুন্দরপুরে
হালদা নদীর ঘাটে
পথ চেয়ে কে নয়ন জলে
ভাসে নদীর বাটে?
মানিক ছড়ির মানিক গুলো
কুড়িয়ে নিলে ভোরে
গাছ-গাছালির পুষ্প গুলো
অশ্রু হয়ে ঝরে ,
মেঘ বালিকা কুড়িয়ে নিলো
রোদের আঁচল ভরে
সুখ-স্বপ্নে গাঁথে মালা
পরতে দেবে কারে ?
স্বপ্ন-পুরুষ হাত বাড়ালে
সূর্য-তাপে রেগে
মেঘ বালিকা বৃষ্টি হয়ে
ঝরে অনুরাগে।
.............................................
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর...
...বাকিটুকু পড়ুন
নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন