somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্পেন প্রবাসী 'মিনহাজুল আলম মামুন' এর একটি গবেষনাধর্মী লেখা

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্পেন প্রবাসী 'মিনহাজুল আলম মামুন' এর একটি গবেষনাধর্মী লেখা
'''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''''

প্রথম অংশঃ-

সাউথ আফ্রিকার জনগণের জন্য সত্যিই আফসোস হচ্ছে। নেলসন ম্যান্ডেলার মতো এক ‘নব্য রাজাকার’-এর জন্ম হয়েছিল। হতভাগা ওই দেশে আমাদের মতো বুদ্ধিজীবী ও চেতনাধারীদের জন্ম হয়নি !!!
"
নিজের দেশকে যতই গিট্টু দিয়ে বাঁধি না কেন অপরকে গিট্টু ছাড়া দেখে প্রশংসা করি। নেলসন ম্যান্ডেলার স্মৃতির প্রতি সম্মান ও ভালোবাসা দেখাতে ওবামা আর ডেভিড ক্যামেরনের দেশকেও ছাড়িয়ে গেছি। আমরা তিন দিন রাষ্ট্রীয় শোক পালন করেছি। যে প্রেসিডেন্ট ঘন ঘন স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যাওয়া ছাড়া অন্য কোথাও যান না, তাকেও দক্ষিণ আফ্রিকায় পাঠিয়েছি। নেলসন ম্যান্ডেলাকে নিয়ে এ কাজ করা মোটেই উচিত হয়নি। কারণ নেলসন ম্যান্ডেলা যে কাজ করে আজকের নেলসন ম্যান্ডেলা হয়েছেন, তা পুরোপুরি ‘নব্য রাজাকার’দের কাজ। কারণ তিনি এমন ‘ভয়ঙ্কর রাজাকারদের’ ক্ষমা করেছেন যারা তার নিজের সম্প্রদায়ের ওপর শত শত মাসব্যাপী নির্মম রাজাকারি করেছে। দিনের পর দিন হত্যা করেছে, গুম করেছে, নির্বাসনে পাঠিয়েছে, ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছে। নি¤œপর্যায়ের একজন পুলিশ অফিসারও ছয় মাসের জন্য যে কাউকে জেলে পাঠিয়ে দিতে পারত। নেলসন ম্যান্ডেলা সেসব নিপীড়িতের একজন, যাকে দীর্ঘ ২৭ বছর জেলে কাটাতে হয়েছে। এমন ভয়ঙ্কর রাজাকার বা শত্রুদের ক্ষমা করা হয়েছে। উদ্দেশ্য বর্ণবাদের তিক্ত অভিজ্ঞতায় আহত ও বিভক্ত এমন একটি জাতিকে অতীতের সব তিক্ততা ভুলিয়ে সামনে নিয়ে যাওয়া। এই নেলসন ম্যান্ডেলা তার জনগণকে বুঝিয়েছেন এক ঘৃণা অন্য ঘৃণার জন্ম দেয়। অতীতের এক প্রতিশোধ ভবিষ্যতের জন্য আরো এক প্রতিশোধ স্পৃহা সৃষ্টি করে। মানবগোষ্ঠীর মধ্যে এটি হয়ে পড়ে একটা বেদনাদায়ক চক্র। এ চক্রে কোনো দেশ বা জাতি একবার ঢুকে পড়লে তা থেকে বের হতে পারে না। নেলসন ম্যান্ডেলা তার জাতিকে এই সর্বনাশা চক্র থেকেই বের করে এনেছেন।

এ কথা যদি নেলসন ম্যান্ডেলা বাংলাদেশের প্রেক্ষাপটে বলতেন, তবে তাকে নির্ঘাত জামায়াতের মহিলা আমিরের অনুকরণে জামায়াতের দক্ষিণ আফ্রিকার আমির হিসেবে ঘোষণা দিতেন আমাদের মতিয়া আপা কিংবা হাসানুল হক ইনু।
সাউথ আফ্রিকার জনগণের জন্য সত্যিই আফসোস হচ্ছে। নেলসন ম্যান্ডেলার মতো এক ‘নব্য রাজাকার’-এর জন্ম হয়েছিল। হতভাগা ওই দেশে আমাদের মতো বুদ্ধিজীবী ও চেতনাধারীদের জন্ম হয়নি। তাই যুগ যুগ ধরে অপমান-বঞ্চনার কাহিনী নিয়ে ওখানে কেউ কোনো উপন্যাস, নাটক, সিনেমাও বানাচ্ছে না। ‘কাঁদো সাউথ আফ্রিকান কাঁদো’ বলে কেউ বিলাপ করছে না। মানব ট্র্যাজেডির এত সব উপাদান ওদের ইতিহাসের পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও দক্ষিণ আফ্রিকায় গ্রুপ থিয়েটার, আর্ট ফিল্ম ওয়ালাদের কোনো দেখা মিলছে না। ফলে যুগ যুগ ধরে কৃষ্ণাঙ্গদের ওপর শ্বেতাঙ্গদের অনেক বঞ্চনার ইতিহাস মাটিচাপা পড়ে গেছে।"

দ্বিতীয় অংশঃ-

জাপানের লোকজনও সেই একই আবেগ ও চেতনা সঙ্কটে পড়েছে। এরা নোবেল প্রাইজ পাওয়ার মতো শত শত বিজ্ঞানী সৃষ্টি করতে পেরেছে; কিন্তু আমাদের মতো এমন আবেগসম্পন্ন একজন তারানা হালিমও সৃষ্টি করতে পারেনি,প্রতিদিন সবার আগে সূর্য উঠলেও এত দিনেও সেখানে একজন জাহানারা ইমাম, ডক্টর জাফর ইকবাল, নাসিরুদ্দীন ইউসুফ, মুনতাসীর মামুন, শাহরিয়ার কবীর বা গণজাগরণ মঞ্চের ডা: ইমরানের উদয় হয়নি। এ ধরনের আবেগ ও বোধহীন জাতির জন্য সত্যিই করুণা লাগে।
" যে আমেরিকা তাদের দেশে আণবিক বোমা মেরেছে, কিছু দিনের মধ্যেই বেহায়ার মতো সেই আমেরিকার সাথেই বন্ধুত্ব করে তথাকথিত উন্নতির চরম শিখরে আরোহণ করেছে! হিরোশিমা-নাগাসাকি দিবসে কিছুক্ষণ মাথা নত করে দাঁড়িয়ে থাকলেও মুখ দিয়ে কোনো কথা এরা উচ্চারণ করে না। হিরোশিমা-নাগাসাকিতে লাখ লাখ মানুষ আত্মাহুতি দিলেও সেখানকার টিভি চ্যানেলগুলো এখন পর্যন্ত একজন শহীদের সন্তান বা নাতি-নাতনীরও সাক্ষাৎকার নিতে পারেনি। বুকের ভেতর বেদনাকে ভালোভাবে সংরক্ষণ করে রাখতে পারলে শত বছর পরও হাউমাউ করে কেঁদে ফেলা সম্ভব। মনের মধ্যে এত বেদনা জমলেও এখনো কেউ দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দেয়নি। এ ধরনের আবেগ ও বোধহীন জাতির জন্য সত্যিই করুণা লাগে !! "


ফেইস বুক থেকে সংগৃহিত
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×