অভিমান প্রেমিকের স্বভাব
কয়েছ আহমদ বকুল
>>>>>>>>>>>>>>>>>>>
তরঙ্গেও আগুন জ্বলে
পলে পলে চোখের পালক পুড়ে পুরাতন রোদে
ভুলের মাশুল গুনে পথের আশিসে ভাসে মন
তুমি আছো বেশামাল
নতুন ঋতুতে তোমার নিপুনা সৌভিক সন্তরণ
রাতে বাড়ে
ক্লান্ত গ্লাসে তরলের অভাব বাড়ে
আইস কিউভ একা একা হাসে দাঁত খিলিয়ে
নর্দমার দৌড় ভেঙে
চলতি পঞ্জিকার পাতা খসে খসে খরস্রোতা চোখের অনিল
গাঙচিল বুকে তোমার সুখের প্রার্থনা তবু
বুক ভাঙে কেননা অভিমান প্রেমিকের স্বভাব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



