তোমায় দেখা
আজ তোমায় দেখবো বলে, উত্তেজনা মনের ভেতর;
সারাটা রাত ঘুম হয়নি, উঠেছি যখন- অনেক ভোর।
রাতভর এমএসএন-এ, তোমার আমার কথা যতো;
এখন কেন উপচে ওঠে, সেদ্ধ ভাতের ফেনার মতো।
রাতে যখন এসএমএস-এ, খবর দিলে আসছি কাল;
আমি তখন দিশেহারা, নিজেই কেমন বেসামাল।
শেভ করলাম নিঁখুতভাবে, শ্যাম্পু দিয়ে গোছল শেষে;
দামী ট্রাউজার দামী সার্টে, দেখবো তোমায় অবশেষে।
এয়ারপোর্টে পৌঁছে দেখি, এক এক করে নামছে সবাই;
হাতে ধরা ছোট্ট লাগেজ, তোমায় আমি দেখতে যে পাই।
বেরিয়ে আসছো ঠিক তখনি, পাশেই ছিলেন এক ভদ্রলোক,
এগিয়ে এসে ধরলেন তোমায়, আমি তখন গিলছি যে ঢোক।
দেখা হলো তোমার সাথে, হাতটা তখন ওনার হাতে;
পরিচয় দিয়ে বললে হেসে, বিয়েটা হবে তারই সাথে।
তোমার চোখে খুশীর পরশ, আমার চোখে শুধুই ধোঁয়া;
জানতে তুমি আসবো ছুটে, যাবেনা তবু তোমায় ছোঁয়া।
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০০৭ দুপুর ১:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



