আমি বেশ কিছুদিন ধরেই ধর্ম নিয়ে লেখালেখি করায় অনেকেই আমাকে ইসলাম বিদ্বেষী বলেছেন, আমি নাকি শুধু ইসলাম ধর্ম নিয়েই লেখালেখি করি, আমি পদে পদে ইসলামের ভুল ধরি, আমি নাকি ইসলামের অপব্যাখ্যা দেই।
ইসলাম নাকি আসলে শান্তির ধর্ম, কিছু বিপথগামী লোক ইসলামকে ব্যবহার করছে।
আমি তাদেরকে বলব, আপনারা ইসলামের কিছুই জানেন না। এক পাতাও কোরান হাদিস পড়েন নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, যদি কোন মুসলিম কোরান হাদিস অক্ষরে অক্ষরে পালন করে সে আজকের সমাজের চোখে ইসলামী জঙ্গি হিসেবে প্রমানিত হবে। যারা ইসলামের নামে বোমা হামলা করে তারা আপনাদের মত মোডারেট না, তারা ইসলামকে ভালবাসে। তারা কোরান হাদিস অনুসরন করে। তারাই ইসলামের শত্রুদের এই দুনিয়া থেকে মুছে দিতে চায়, তারা সমাজে শরিয়া আইন প্রয়োগ করতে চায়।
আমি সেই জন্যই ইসলাম নিয়ে লেখি, ইসলামের ভুল ত্রুটি তুলে ধরি। ধর্মকে আমিও সম্মান করি, যতক্ষন না পর্যন্ত কোন ধর্ম মানুষের প্রান নিচ্ছে। যদি কালকে খ্রিস্টান ধর্মের কেউ ধর্মের নামে মানুষ হত্যা করে আমাকে সরব পাবেন, প্রতিবাদ করতে দেখবেন।
আমি কি করব বলুন? অন্যন্য ধর্ম তো নারায়ে তাকবীর বলে বোমা ফাটায়না। নিরীহ মানুষ হত্যা করেনা। অন্য ধর্ম তো নাস্তিক হওয়ার কারনে মানুষ খুন করেনা, সমকামী হওয়ার কারনে ফাঁসি দিয়ে মানুষের প্রান নেয় না।
আজকে যারা আমাকে ইসলাম বিদ্বেষী বলছেন তাদের বাবা, মা, ভাই, বোন যদি ঢাকায় ইসলামী জঙ্গিদের হাতে মারা যেত, তখনও তারা '' ইসলাম শান্তির ধর্ম, ইসলাম এইসব সমর্থন করেনা '' এইসব বলতেন কিনা খুব জানতে ইচ্ছা করে।
মানবতার উপর কোন ধর্ম নাই। যে ধর্ম মানুষকে অন্ধ করে তোলে, যেই ধর্ম তথাকথিত ঈশ্বরের তৈরি মানুষকে ভালবাসতে নয়, হত্যা করতে আদেশ দেয়, আমি সেই ধর্মের বিরুদ্ধে লিখে গিয়েছি, লিখে যাব।
মানবতা মুক্তি পাক।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


