somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আবুল মনসুর আহমদ: বাংলা ব্যঙ্গ-সাহিত্যের অগ্রদূত

০৩ রা সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আবুল মনসুর আহমদ বাংলা সাহিত্যের অন্যতম সেরা বিদ্রূপাত্মক রচয়িতা, রাজনীতিক, আইনজ্ঞ ও সাংবাদিক। সাহিত্যের সবচেয়ে কঠিন দিকটিকে তিনি বেছে নিয়েছিলেন। আর তা হলো ব্যঙ্গ সাহিত্য।

সাংবাদিকতা জীবনে তিনি কৃষক ও নবযুগ পত্রিকায় কাজ করেছেন। ১৯৪৬ সালে অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত পত্রিকা ইত্তেহাদ-এর সম্পাদকের দায়িত্বে ছিলেন। আবুল মনসুর আহমদে ছিলেন আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার অগ্রপথিক।

রাজনীতিক আবুল মনসুর আহমদ শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারে প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন এবং ১৯৫৭ সালে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারে ছিলেন কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী।

বিশাল ও বিস্তৃত কর্মজীবনে মহাত্মা গান্ধি, মোহাম্মদ আলী জিন্নাহ, পন্ডিত জওহরলাল নেহেরু, হোসেন শহীদ সোহরাওয়ার্দি, নেতাজী, শেরে বাংলা এ কে ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন, মাওলানা আবদুল হামিদ খান ভাষানী, মাওলানা আকরম খাঁ প্রমুখ সহ ব্রিটিশ ভারতের ও ও পরবর্তী পাকিস্তানের প্রখ্যাত রাজনৈতিক ব্যক্তিবর্গের সঙ্গে ছিলো তাঁর ব্যক্তিগত পরিচয় ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। নেতাজীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিলো ‘তুমি তুমি’ পর্যায়ের। জাতীয় কবি কাজী নজরুলের সঙ্গে ছিলো খুবই ঘনিষ্ঠ সম্পর্ক। বঙ্গবন্ধু তাঁর কলকাতার কলেজ জীবন থেকেই তাঁকে সগৌরবে লীডার বলতেন ও নিজেকে তাঁর শিষ্য মানতেন। এসবের ফলশ্রুতিতে তিনি লিখেছিলেন আত্মজীবনীমূলক গ্রন্থ আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর। তাঁর দীর্ঘ জীবনের বাস্তব অভিজ্ঞতার ফসল এ গ্রন্থটি বাংলা সাহিত্যের এক অমর কীর্তি।
(সূত্র: আমার দেখা রাজনীতির ৫০ বছর : ভূমিকা: মাহবুব আনাম)

তাঁর রচনাসম্ভারের মধ্যে রয়েছে—আয়না, আসমানী পর্দা, গালিভারের সফরনামা ও ফুড কনফরেন্স। আরও রয়েছে বাংলা সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের ওপর বিখ্যাত রচনাবলি। তাঁর আত্মজীবনীমূলক দুটি গ্রন্থ হচ্ছে—'আত্মকথা' ও 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর'। এ দু'টি গ্রন্ত্রের একত্রে মিশ্রণ ঘটেছে End of a Betrayal নামক তাঁর লেখা বিশালকার ইংরেজী গ্রন্থে। উপন্যাস সাহিত্যে তাঁর অমর দুইট কীর্তি ‌'জীবন ক্ষুধা''আবেহায়াত'

আজ ৩ সেপ্টেম্বর সাংবাদিক ও রাজনীতিক আবুল মনসুর আহমদের ১১২তম জন্মবার্ষিকী। এ মহান ব্যক্তিকে জানাই বিনম্র শ্রদ্ধা।

সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৫:২১
১৩টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×