মুক্তি মিলেও মুক্তি আসলে মিলল না। লিওনেল মেসিকে দায়মুক্তি দেওয়ার আবেদন করা হলেও আদালত তা নাকচ করে দিলেন। কর বিভাগের পক্ষে লড়াই করা মামলার আইনজীবীরাই অভিযুক্তের তালিকা থেকে বাদ দেওয়ার আবেদন করেছিলেন বলে ধারণা করা হচ্ছিল মেসি অব্যাহতি পেতে চলেছেন। কিন্তু আজ স্পেনের আদালত রায় দিলেন, মেসির বিরুদ্ধেও মামলা চলবে। যে মামলায় এই ফুটবল তারকার ২২ মাসের জেলের সাজা হতে পারে।

২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ৪০ লাখ ইউরো কর ফাঁকি দেওয়ার অভিযোগে মেসি ও তাঁর বাবার বিরুদ্ধে স্পেনের আদালতে মামলা প্রক্রিয়াধীন আছে। এর আগে মেসির আইনজীবীরা এই মামলা থেকে বার্সা তারকাকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়ে আরজি করেছিল, মেসির বাবাই তাঁর সব ধরনের আর্থিক বিষয় দেখাশোনা করে। মেসি শুধু সইটা করেন। চুক্তিপত্রও পড়ে দেখার সময় তাঁর নেই। প্রয়োজনও অনুভব করেননি। মেসির পক্ষ থেকে সুদসহ ওই বকেয়া করের পুরোটা পরিশোধও করা হয়
[


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


