পিরিতি কারে কয়!!
০৮ ই জুন, ২০১১ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তুমি-আমি নিয়ে লোকে
হাজার বোঝুক ভুল,
তুমি ছাড়া আমি অচল
চোখে সর্ষে ফুল।
তুমি আমায় ধারণ কর
বুকের মধ্যখানি,
আমায় পেয়ে সার্থক তুমি
জানি ওগো জানি।
তোমায় ছাড়া কবে আমার
দিন হয়েছে শুরু,
যথাস্থানে তোমায় না পেলে
বুক দুরু দুরু।
আলতো করে বাঁধন খোলে
কাছে টেনে লই,
তোমার সাথে মাখামাখি
তুমি আমার সই।
আমার যত শক্তি বল
তোমার তরে ক্ষয়,
তুমি চললে আমি চলি
পীড়িতি কারে কয়!
তোমায় আগে ঘুম পাড়িয়ে
তবেই ঘুমাতে যাই,
মাঝে মাঝে তোমায় আমি
স্বপনেও দেখা পাই।
আমলা বলে কি আমার কাছে
তোমার চাওয়া তেল!
নইলে কেন কাজের দিনে
ব্রেক করবে ফেল?
যেদিন তুমি বসে থাক
নাই করে হাওয়া,
তুমিই বল, কেমন করে
হয় আমার যাওয়া?
যেদিন তুমি বৃষ্টির সাথে
কর পরকীয়া,
একলা আমি পথ চলি
জরিমানা দিয়া।
প্রতিদিন তুমি আমার
বাচাঁও নগদ কড়ি,
কেমন করে এই অমি
তোমার মায়া ছাড়ি?
থেকো তুমি আমার হয়ে
সকাল সন্ধা বিকেল,
ওগো আমার প্রিয়তমা
প্রিয় বাইসাইকেল।।।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৩
ফেসবুক অ্যাক্টিভ মানেই- অনলাইন অ্যাক্টিভিস্ট নয়।
বর্তমান ডিজিটাল যুগে ‘অনলাইন অ্যাক্টিভিস্ট’ একটি বহুল ব্যবহৃত পরিচয়। সামাজিক এবং রাজনৈতিক অঙ্গনে এই পরিচয়ের কদর দিন দিন বাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে- ফেসবুকে নিয়মিত পোস্ট... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর...
...বাকিটুকু পড়ুন
২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।...
...বাকিটুকু পড়ুনকবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন